প্রতিদিন চায়ে মেশান একটি লবঙ্গ, ম্যাজিক দেখতে পাবেন

বর্ষাকালে বাতাস আর্দ্র থাকে এবং সংরক্ষণ দেখা দেয়, তাই এই সময়ে প্রতিদিন এক কাপ চায়ে একটি লবঙ্গ দিয়ে খেলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। চলুন দেখে নেওয়া যাক, এর আরও উপকারিতা

Share:

নিজস্ব প্রতিনিধি: চা, ভালবাসেন না, এমন মানুষ খুব কম আছে। পাড়ার দোকান বা কর্মস্থল চত্বরে, চা ছাড়া আড্ডা জমা তো দূরের কথা, দিনে কোনও কাজেই মন বসবে না। তাই বাঙালির সকাল, বিকেল, রাত সবসময় শুধু চা-ই চা। এক কাপ চায়েই যেন সমস্ত সুখ। যাই হোক, এখন আবার বর্ষার মরসুম। বাইরে ঝিরিঝরি বৃষ্টি, হাতে এক কাপ চা খেতে খেতে প্রকৃতি দেখা মানে স্বর্গসুখ। তবে চা ঠান্ডা করে খেলে চলবে না, চা খেতে হবে গরম অবস্থাতেই। তা হোক না জিভ পুড়ে যাওয়ার মতো গরম, সেটাও যেন স্বর্গ। আশ্চর্যজনক তৃপ্তি। বেশির ভাগ চা প্রেমীরা বৃষ্টির ফোঁটা উপভোগ করতে করতেই চা পান করতে বেশি পছন্দ করেন। তবে অনেকের ভিন্ন ভিন্ন পন্থায় চায়ের স্বাদ নিতে পছন্দ করেন। কেউ দুধ চা খান বেশি চিনি দিয়ে আবার কেউ কম চিনি দিয়ে, আবার কেউ চিনি-দুধ ছাড়া চা খেতে পছন্দ করেন। আবার কেউ চায়ে বেশি লিকার দেওয়া পছন্দ করেন। আবার কেউ কম লিকার দিয়ে চা উপভোগ করেন। আবার বৃষ্টি বা শীতকালে অনেকে চায়ে আদা দিয়ে বা এলাচ দিয়ে চা খেতে পছন্দ করেন। কিন্তু চায়ে আরও একটি ছোট্ট মশলা দেওয়ার কথা বেশিরভাগ মানুষই ভুলে যান। তা হল লবঙ্গ। শুধু সাধ বাড়ানোর জন্যে নয়, বৃষ্টির দিনে চায়ের সঙ্গে এই ছোট্ট মশলাটি পান করলে অলৌকিক উপকার পাওয়া যাবে। বর্ষাকালে বাতাস আর্দ্র থাকে এবং সংরক্ষণ দেখা দেয়, তাই এই সময়ে প্রতিদিন এক কাপ চায়ে একটি লবঙ্গ দিয়ে খেলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। চলুন দেখে নেওয়া যাক, এর আরও উপকারিতা….

শ্বাস-প্রশ্বাসের স্বাস্থ্যের জন্যে উপকারী: বর্ষাকালে অনেকেই সর্দি, কাশি বা নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। লবঙ্গে ইউজেনল নামক একটি যৌগ থাকে, তাই এ সময় লবঙ্গ দিয়ে চা, আপনার বুক এবং নাক পরিষ্কার করতে সাহায্য করবে। পাশাপাশি এটি গলা ব্যথাও প্রশমিত করে এবং সাইনাসের ব্যথাও কমিয়ে দেয়। তাই এক কাপ উষ্ণ লবঙ্গ দেওয়া চা, আর্দ্র আবহাওয়ার কারণে সৃষ্ট শ্বাসকষ্ট থেকেও আপনাকে মুক্তি দিতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে: বর্ষাকালে জীবাণু, ভাইরাস এবং পেটের সংক্রমণের সম্ভাবনা থাকে। আর লবঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। তাই এ সময়ে লবঙ্গ চা পান করলে এটি আপনার শরীরকে সংক্রমনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তুলবে।

লবঙ্গ হজম প্রক্রিয়া উন্নত করে: বর্ষাকালে ভারী ও তৈলাক্ত খাবার খেলে আপনার পেট খারাপ হতে পারে। এক্ষেত্রে লবঙ্গ চা পান করলে আপনার শরীরে আরও বেশি হজম রস উৎপাদন হবে। এবং হজম শক্তি উন্নত হবে। পাশাপাশি এটি গ্যাস কমাতে সাহায্য করে। পেট প্রশান্ত রাখে। চায়ে লবঙ্গ যোগ করলে আপনি হালকা বোধ করতে পারেন এবং পেট ফাঁপা বা বদহজমের মতো সমস্যা কাটিয়ে উঠতে পারেন।

লবঙ্গ ছত্রাকের সংক্রমনের বিরুদ্ধে লড়াই করে: আর্দ্র আবহাওয়া আপনার বাড়িতে, এমনকী আপনার শরীরেও ছত্রাকের বৃদ্ধি ঘটাতে পারে। লবঙ্গ আপনার শরীরকে এই সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। এছাড়া এটি ডিটক্স, আপনার ত্বক এবং শরীরকে ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা করবে। যা বর্ষাকালে অতিঅসাধারণ বিষয়।

চায়ের মধ্যে লবঙ্গ কীভাবে ব্যবহার করবেন?
যদিও লবঙ্গ ছোট এবং অল্প পরিমাণে ব্যবহার করা হয়। তবুও এর অনেক উপকারিতা রয়েছে। প্রতিদিন আপনার চায়ে এক বা দুটি লবঙ্গ যোগ করলে যা কেবল আপনার সাধই বাড়াবে না। আপনাকে সুস্থও রাখবে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]