বর্ষায় রোগ প্রতিরোধ করতে কী খাবেন? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষা মানেই প্যাঁচ প্যাঁচে বৃষ্টি। অফিস যাওয়ার সময় ভিজে গিয়ে সারাদিন সেই অবস্থাতেই থাকা। এর ফলে সর্দি, জ্বর, কাশি। বছরের অন্যান্য সময়ের থেকে এই সময় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে।কখনও ভ্যাপসা গরম, কখনও আবার ঠাণ্ডা। আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় দেখা দেয় বিভিন্ন ধরনের অসুখ–বিসুখ। সর্দিজ্বর, কাশি সাধারণত বর্ষার প্রধান রোগ।

প্রতি বাড়িতেই এই সময় কারও না কারও সর্দি, জ্বর, কাশি হতেই থাকে। এই রোগ থেকে রক্ষা পেতে চাইলে একটু সতর্ক থাকতে হবে। অন্যান্য ঋতুর থেকে এই সময় বিশেষ যত্নের প্রয়োজন হয়। সবাই সেদিকে খেয়াল রাখতে পারলে রোগ থেকে দূরে থাকতে পারবে।

বর্ষাকালে সুস্থ থাকতে চাইলে বিশেষ কিছু দিকে নজর রাখতে হবে। প্রচুর পরিমাণে জল খেতে হবে। এই সময় ফ্রিজের ঠাণ্ডা খাবার খাওয়া থেকে দূরে থাকতে হবে। গরম জলের ভাপ নিলে সর্দি থেকে আরাম মিলবে। সর্দিজ্বরে আক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। হালকা গরম জলে নুন দিয়ে গার্গল করতে হবে। হালকা গরম জলে লেবু, মধু দিয়ে খেলে আরাম মিলবে।  পাশাপাশি আদা চা, মসলাযুক্ত চা পান খেলে সর্দিতে সমস্যা দূর হবে। এই সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ফল ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া উচিৎ। এই সবকিছুর পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মকানুন মেনে চলা উচিত।জামা কাপড় ধোয়া হলে সরাসরি রোদে সেগুলো শুকিয়ে নিতে হবে। বর্ষায় মশার প্রকোপ বাড়ে। তাই এই সময় মশারি ব্যবহার করা উচিৎ।

বর্ষায় এই শাক খান, ম্যাজিক দেখতে পাবেন নিমিষে

বর্ষায় পাতে থাকুক মাছের রাজা, রইল দুটি ভিন্ন স্বাদের ইলিশ রেসিপি

বর্ষায় একমাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বরের জলে উদ্ধার মহিলার মৃতদেহ

বর্ষাকালে দই খাওয়া উচিৎ? জেনে রাখুন কী সমস্যা হতে পারে

বর্ষায় ঘর জীবাণুমুক্ত ও পরিষ্কার রাখবেন কীভাবে? জেনে নিন টোটকা

বর্ষায় সুস্থ থাকতে চাইলে এখনই এই সবজি ও খাবার এড়িয়ে চলুন

বর্ষায় পেটের সমস্যা? হাতের সামনেই রয়েছে সমাধান

বর্ষায় দোসর নিম্নচাপ, ফুঁসছে নদী, জলের তলায় একাধিক সেতু

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]