বর্ষায় ঘর জীবাণুমুক্ত ও পরিষ্কার রাখবেন কীভাবে? জেনে নিন টোটকা

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষা মানেই জল কাদা। বাইরে থেকে ঘরে ঢুকলেই পায়ে পায়ে আসছে বর্ষার জল ও কাদা। সঙ্গে থাকছে জীবাণু। তাই বর্ষাকালে ঘর পরিষ্কার রাখতে বিশেষ ব্যবস্থা নিতে হয়। বার বার পরিষ্কার করা কারও পক্ষে সম্ভব হয়না। তাই সংক্রমণ থেকে বাঁচতে, ঘর পরিষ্কার রাখতে মেনে চলতে হবে বিশেষ কিছু ট্রিকস।

সব ঋুতুতেই ঘরের সামনে পাপোস বল্যবহার করা উচিৎ। এরফলে বাইরে ধুলো ময়লা কিছুটা হলেও আটকায়। এবার বর্ষাকালে বিশেষ পাপোস ব্যবহার মাস্ট। ঘরের বাইরে জুতো খুলে ওই পাপোসে পা মুছে নিতে হবে। যাতে পায়ে থাকা অতিরিক্ত জল শুষে নেয় ওই পাপোস। এটি করলে ঘরে কম জল কাদা ঢুকবে।

দরজার পাশে জল রাখতে পারেন। এর জেরে বাড়িতে ঢোকার সময়ে জল দিয়ে পা ধুয়ে নিতে পারবেন। এরফলে পায়ে থাকে ময়লা আগেই দূর হবে। তার পর ঘরের সামনে থাকা পাপোসে মুছে প্রবেশ করতে পারবেন।

জুতো বাইরে খুলে সেই জুতো হাতে করে যথস্থানে রাখতে হবে। ওই জুতো পরেই সব জায়গায় যাওয়া যাবে না। মোজা পড়া থাকলে, সেটাও খুলে নিতে হবে। তারপর পা ভালো করে ধুয়ে নিতে হবে। এতে ঘরের সঙ্গে সঙ্গে পায়েও সংক্রমণ ছড়াবে না।

বর্ষায় অনেক সময় বৃষ্টির ছাট আসে। তাই সেদিকে খেয়াল রাখতে হবে। দরজা, জানলা বন্ধ করে বা জল ভাল করে মুছে নিতে হবে।

এই সময় দরজার সামনে বেশি ময়লা হয়। স্যাঁতস্যাঁতে ভাবের জন্য সংক্রমণ ছড়ায়। তাই সংক্রমণ প্রতিরোধ করতে ভিনিগার দিয়ে ঘর মুছে নিতে পারেন। এরফলে ঘরের দুর্গন্ধ দূর হবে।

দুর্গন্ধ ও পোকামাকর দূর করতে নিম তেলের ব্যবহার করা যেতে পারে। স্প্রে বোতলে জল ও নিম তেল মিশিয়ে স্প্রে করলে রুম ফ্রেশনারের কাজ হয়।কোনও এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন।

হাতের কাছেই মজুত উপকরণ দিয়ে ঝকঝকে করুন ফ্রিজ, চলে যাবে গন্ধ

বর্ষায় এই শাক খান, ম্যাজিক দেখতে পাবেন নিমিষে

টানা বৃষ্টির জের! রিজেন্ট পার্কে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ির একাংশ

বর্ষায় পাতে থাকুক মাছের রাজা, রইল দুটি ভিন্ন স্বাদের ইলিশ রেসিপি

বৃষ্টির দাপটে কলকাতায় বাড়ি বিপর্যয়, মুচিপাড়ায় ভাঙল আরও ১ বাড়ি

বর্ষায় শ্যাওলা থেকে কিভাবে উঠোন-বাড়ি মুক্ত রাখবেন?

বর্ষায় একমাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বরের জলে উদ্ধার মহিলার মৃতদেহ

বর্ষাকালে দই খাওয়া উচিৎ? জেনে রাখুন কী সমস্যা হতে পারে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]