Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গরমে কি ধরনের পোশাক পরবেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : গরমকালে হাঁসফাস করছেন ,কি পোশাক পরবেন বুঝতে পারছেন না ? সকালে অফিস যাবার পথে জামাকাপড় নিয়ে কষ্ট না পেয়ে জেনে নিন কি ধরনের জামা পরলে আপনি আরাম পাবেন।

সুতির জামা : গরমের জামা মানেই সুতির জামার কথা। সুতির হালকা জামা সারাদিন পরে থাকলেও কোনও কষ্ট হবে না আপনার। সেক্ষেত্রে মহিলারা সুতির কুর্তি, টপ বা শাড়ি পরতেই পারেন। পুরুষরা আবার কটন শার্ট বা পাঞ্জাবি পরতে পারেন।

হালকা টি’শার্ট : ছেলে হোক বা মেয়ে উভয়েই হালকা হাফ হাত টি’শার্ট পরতে পারেন। এতে অনেক আরাম পাবেন।

 জামার রঙ বাছাই : গরমে জামার রঙ বেছে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। একদম হালকা রঙের জামা পরাই ভাল। সাদা রঙ তো গরমকালে পরার জন্য পারফেক্ট রং। কিন্তু ঘাম,দাগ লাগার ভয়ে অনেকে সাদা রং পরতে চান না। তবে সাদার পরিবর্তে হালকা গোলাপি, হালকা আকাশি, অলিভ গ্রীন, ক্রিম কালার বা অফ হোয়াইট রঙ ও বেছে নিতে পারেন।

ঢিলেঢালা জামা : গরমে ঢিলেঢালা জামায় সবচেয়ে বেশি আরাম পাওয়া যায়। তবে রোদে বেরোলে অবশ্যই ফুল হাতা গ্লাভস অথবা জামা পরা প্রয়োজন।

নাইট ড্রেস : ঘুমোবার আগে নাইট ড্রেস হিসেবে ঢিলেঢালা পোশাক অথবা গেঞ্জি ট্রাউজার পরতে পারেন। অথবা মেয়েরা শর্ট স্লিভলেস ও পরতে পারেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00