Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোষ্ঠকাঠিন্য থেকে ডায়াবেটিস, সব রোগের মোক্ষম দাওয়াই কিসমিস, প্রতিদিন খাচ্ছেন তো?

কারণ ভিজিয়ে খেলে কিসমিসের উপকারিতা হয় দ্বিগুণ। ভিজিয়ে রাখা কিসমিসের পাশাপাশি প্রতিদিন কিসমিস ভেজানো জল খেলেও স্বাস্থ্য ভাল থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন ড্রাই ফ্রুটের তালিকায় কিসমিস রাখছেন তো, নয়তো কিন্তু ক্ষতি হচ্ছে আপনার। কারণ কিসমিস স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিসমিস সবসময় ভিজিয়ে খাওয়া উচিত। কারণ ভিজিয়ে খেলে কিসমিসের উপকারিতা হয় দ্বিগুণ। ভিজিয়ে রাখা কিসমিসের পাশাপাশি প্রতিদিন কিসমিস ভেজানো জল খেলেও স্বাস্থ্য ভাল থাকবে।

কারণ কিসমিসে আছে ফাইবার, তাই খালি পেটে কিসমিস খাওয়া খুবই উপকারি। হজম শক্তি বাড়িয়ে দেয় কিসমিস। এছাড়াও কিসমিসে ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়াতে প্রতিদিন ৭-৮ টা কিসমিস সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে কিসমিস ভেজানো জল পান করুন। এবং কিসমিস গুলো চিবিয়ে চিবিয়ে খান। কিসমিসের কিছু উপাদান হাড় মজবুত করতে সাহায্য করে। হাঁটুর ব্যথায় ভুগলে কিসমিস খেলে উপকার পাবেন। কিসমিসে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন রয়েছে। রক্ত গঠনের জন্যে ভিটামিন B কমপ্লেক্স খুবই জরুরী। কিসমিসে ভিটামিন B কমপ্লেক্স পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তাই রক্ত শুন্য হলে কিসমিস খান। কিসমিসে রয়েছে পটাশিয়াম এবং অ্যান্টি অক্সাডেন্ট, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার থেকে সুরাহা মেলে। কিসমিসের জল ত্বক ভাল রাখে এবং ভেতর থেকে ত্বক উজ্জ্বল রাখে।

এছাড়া কিসমিসে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকার দরুন অস্টিওপোরোসিস রোগ হওয়ার আশঙ্কা থাকেনা। তবে ডাযবেটিস রোগীরা কিশমিশের জল না খেয়ে ভিজিয়ে রাখা কিসমিস খাবেন। তবে খাবার তালিকায় কিসমিস রাখার আগে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে নেবেন। 

রবিবাসরীয় সকালে মেট্রোয় ছবির প্রচার সারলেন দেব-রুক্মিণী

মুক্তি পেল কিশমিশ’র ট্রেলার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00