Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুক্তি পেল কিশমিশ’র ট্রেলার

সোমবার মুক্তি পেল রাহুল মুখোপাধায়ের আগামী ছবি 'কিশমিশ'র ট্রেলার। দেব-রুক্মিণী অভিনীত এই ছবির ট্রেলারের শুরুতেই দেখা মিলল টিনটিনের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার মুক্তি পেল দেব-রুক্মিণী অভিনীত ‘কিশমিশ’র ট্রেলার। ট্রেলারের শুরুতেই দেখা মিলল টিনটিনের। রাহুল মুখোপাধায়ের আগামী ছবি ‘কিশমিশ’র ট্রেলার লঞ্চে দেখা মিলল এই তারকা জুটির । বাস্তব ও রিল দুনিয়া দুই জায়গাতেই তাঁরা সফল জুটি। এবার রোহিণী ও টিনটিনের ভূমিকায় দর্শক দেখতে চলেছেন তাঁদের। এর আগে পাঁচটি ছবিতে কাজ করেছেন তাঁরা। 

ট্রেলার জুড়ে ভালোবাসার গন্ধ। ‘ভালোবাসা না বলেও ভালোবাসা যায়’। প্রেম, প্রত্যাখ্যান রয়েছে পুরো ট্রেলার জুড়ে। রয়েছে ইলিশ-চিংড়ি নিয়ে ঝগড়া। আর দেবের ছবির সেই আলাদা এক ছন্দ তো রয়েছেই। ছবিতে দেব অভিনীত চরিত্রের নাম কৃশানু। বাবার দেওয়া নাম। আর মা ডাকেন টিনটিন বলেই। ছবির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে যে ছবিতে তিনটি বয়সে দেখানো হবে দেবকে। দেব-রুক্মিণী ছাড়াও ছবিতে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, শ্রাবন্তী চট্টপাধ্য্যায়, জুন মালিয়া, যিশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা প্রমুখ। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। 

‘প্রজাপতি ২’-তে ফের পুলিশের ভূমিকায়? লন্ডন ব্রিজে ১৩ বছরের স্মৃতি তাজা করলেন দেব

দুর্যোগে প্রশাসন সবসময় পাশে রয়েছে, ঘাটালের পরিস্থিতি দেখে পোস্ট দেবের

মাধ্যমিকে অষ্টম র‍্যাঙ্ক করায় অরিত্র’কে ফোন দেবের, কৃতী ছাত্রকে জানালেন শুভেচ্ছা

দেবকে আচমকাই চিঠি মমতার , কী লিখলেন তাতে ?

ভিড় ঠেলে নকুড়ের মিষ্টির দোকানে দেব, কার জন্যে সন্দেশ কিনলেন নায়ক?

‘যথাযথ ব্যবস্থা নেব’, ‘খাদান’ মুক্তির আগে কাকে হুঁশিয়ারি দিলেন দেব?

ঘোষণা দিয়েও মুক্তি পেল না ‘খাদান’-এর ট্রেলার, কারণ জানালেন দেব

সাতসকালে পুজোর থালা হাতে তারাপীঠ মন্দিরে দেব, ‘রঘু ডাকাত’ ছবির শুটিং শুরু?

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00