প্রথম বার বিদেশ যাত্রা করবেন? এই জিনিসগুলি অবশ্যই মাথায় রাখুন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভ্রমণপিপাসুরা প্রায় সারা বছরই ঘুরতে যেতে ভালবাসে। শীত হোক বা গরম ছুটি পেলেই পরিবারের সঙ্গে বা বন্ধু বন্ধবীদের সঙ্গে নানা জায়গায় ঘুরতে যান। তাছাড়া এখন বিয়ের মরসুম চলছে। ফলে মধুচন্দ্রিমারও একটা হিড়িক রয়েছে। সেক্ষেত্রে বিদেশ-বিভুঁই বা কাছে পিঠে কোথাও কিছু দিনের জন্য ঘুরতে গেলে বেশ কিছু জিনিস মাথায় রাখা উচিত। তাহলে বাইরে গিয়েও বিপদে পড়তে হবে না। দেখে নিন, ঘুরতে যাওয়ার আগে কী কী জিনিস মাথায় রাখবেন-

কোথায় যাবেন তা ঠিক করার সঙ্গে সঙ্গেই কী রকম খরচ হতে পারে, তার একটা পরিকল্পনা করে নেওয়া জরুরি। ঘুরতে যাওয়ার খরচ কিন্তু শুধু ট্রেনের টিকিট, থাকা, খাওয়া ও ঘোরার খরচ নয়। ঘুরতে যাওয়ার আগেও অনেক কেনাকাটা থাকে। সেগুলি ধরেই বাজেট পরিকল্পনা করুন।

যদি বিদেশে যাওয়ার জন্য মনস্থির করেন, সে ক্ষেত্রে আগে থেকে ব্যাঙ্কের সঙ্গে কথা বলে রাখুন। যাতে ডেবিট বা ক্রেডিট কার্ডে আন্তর্জাতিক লেনদেনের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া থাকে। যাওয়ার আগে ‘কারেন্সি এক্সচেঞ্জ’ থেকে যেখানে যাচ্ছেন সেখানকার মুদ্রা সঙ্গে রাখুন।

ভাল মানের ব্যাগে জামা-কাপড় নিয়ে যান। ঘুরতে যাওয়ার জন্য অন্য কিছুতে বিশেষ খরচ না করে, ব্যাগের জন্য একটু বেশি খরচ করতেই পারেন। কারণ, ঘুরতে গিয়ে যদি ব্যাগের বেল্ট ছিঁড়ে যায়, তা হলে ঘোরা মাটি হবে।

কাউকে যদি প্রতি দিন নির্দিষ্ট কিছু ওষুধ খেতে হয়, সে ক্ষেত্রে সঙ্গে ওষুধ রাখতেই হবে। এ ছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু প্রয়োজনীয় ওষুধও সঙ্গে রাখবেন।

যেখানেই যান না কেন, নিজেদের পরিচয়পত্র নিতে ভুলবেন না। প্রয়োজনে সব নথিপত্রের ‘ফটোকপি’ করিয়ে রাখবেন। যদি হাসপাতাল সংক্রান্ত কোনও স্বাস্থ্যবীমা থাকে, তা-ও সঙ্গে রাখবেন।

কার্ড থাকলেও বেশ কিছু টাকা পয়সা হাতে রাখতেই হয়। সবটা এক জায়গায় না রেখে, ব্যাগের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখুন। কোথায় কত টাকা রাখছেন, তা অবশ্যই মনে রাখুন।

চেষ্টা করুন এমন হোটেলে থাকতে, যেখানে ঘর ভাড়ার সঙ্গে প্রাতরাশের মূল্য ধরা থাকে। কিংবা রান্না করার ব্যবস্থা থাকে। তা হলে কিছুটা হলেও টাকা বাঁচানো যাবে।

যেখানে যাবেন বা থাকবেন, সেখানকার ইন্টারনেট পরিষেবা কেমন তা আগে থেকে জেনে নেবেন। যাওয়ার আগে সেই জায়গা সম্বন্ধে একটু পড়াশোনা করে যাবেন। সেখানকার বিশেষ বিশেষ জিনিস, ইতিহাস জানতে গেলে স্থানীয়দের সঙ্গে কথা বলুন।

মহাকুম্ভ মেলায় যাচ্ছেন ? সুযোগ করে ঘুরে আসুন প্রয়াগরাজের এই ৪ স্থানে

গঙ্গাসাগর মেলায় যেতে চান? কোথায় থাকবেন, কী ভাবে যাবেন জেনে নিন..

কুম্ভ মেলায় যেতে চান? জেনে নিন কম খরচে মাথা গোঁজার ঠিকানা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]