চুলের সমস্যায় নাজেহাল, চেনা সবজিতেই মুক্তি পান এভাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে সবজির ভিন্নতা কমে আসে ঠিকই, কিছু তরি তরকারি রয়েছে যেগুলি গ্রীষ্মকালেই বেশি পাওয়া যায়। আর এই সময় সবচেয়ে বেশি পাওয়া যায় সজনে ডাঁটা। তবে এই সবজি শুধু খেলেই হবে না, মাথাতেও লাগাতে হবে। সজনের সমস্ত পুষ্টিগুণ চুলের জন্য খুবই উপকারি। এটি নিমেষে বন্ধ করে চুল পড়া।

চুলের স্বাস্থ্য ভাল রাখতে কতটা উপকারি সজনে ডাঁটা:

সজনে ডাঁটায় রয়েছে ভিটামিন এ, সি, ই ও বি কমপ্লেক্স। এই সব উপাদানগুলি চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুলের স্বাস্থ্যের উন্নতি আনে। সজনে ডাঁটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন ও জিঙ্ক রয়েছে। এই সব উপাদানই চুলের জন্য বিশেষ উপকারি। চুল পড়া, খুশকি, পাকা চুল, শুষ্ক ও রুক্ষ চুল, দু’মুখো চুল— এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত সজনে ডাঁটা ব্যবহার করুন।

চুল ভাল রাখতে কীভাবে ব্যবহার করবেন সজনে ডাঁটা:

চুলকে ভাল রাখতে সজনে ডাঁটার জল ব্যবহার করতে পারেন। এক গ্লাস জল গরম বসান। এর মধ্যে সজনে ডাঁটা দিয়ে ভাল করে সিদ্ধ করে নিন। ডাঁটাগুলো ম্যাশ করেও নিতে পারেন। এর পর জলটা ছেঁকে নিয়ে শ্যাম্পু করার পর তা মাথায় ঢেলে হালকা হাতে মালিশ করুন। মিনিট পনেরো রেখে তারপর পরিষ্কার জলে মাথা ধুয়ে নিন। সজনে ডাঁটা না থাকলে সজনে পাতা ফুটিয়েও ব্যবহার করতে পারেন। তবে, সজনে ডাঁটা, সজনে পাতা খেলেও কিন্তু সুন্দর চুল পাবেন। আর তাতে স্বাস্থ্য ও চুল দুইয়েরই উপকার হবে।

চুলের যত্ন নিতে কাজে লাগান ঘরোয়া টোটকা

সুইমিং পুলে সাঁতার কাটছেন? করতে হবে চুলের বিশেষ যত্ন

চুলের সু-স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ব্যবহার করলেই কেল্লা-ফতে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]