রাতে শিশু একটুও ঘুমোয় না? নতুন মায়েরা সন্তান সামলেও নিজের যত্ন নিন এভাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনে প্রথমবার মা হওয়ার মতো অনুভূতি কোনও ভাবেই ব্যাখ্যা করা যায় না। এক মাত্র যারা মা হয়েছেন তাঁরাই সেটা বুঝতে পারে। বহু কষ্টের পর একজন মা তার সন্তানকে ভূমিষ্ট করে। তাই মা হওয়া একেবারেই সহজ কাজ নয়। নতুন খুদে অতিথি সারা রাত জেগে থাকে, দিনে আবার ঘুমিয়ে পড়ে। ফলে মা রাত একেবারেই ঘুমাতে পারে না। ফলে শরীর দুর্বল লাগে। তবে এত কিছুর মধ্যেও কীভাবে নিজেকে ভাল রাখবেন? জেনে নিন সেই উপায়।

দায়িত্ব ভাগ করে নিন

সন্তানের দায়িত্ব একা মায়ের নয়, বাবারও রয়েছে। তাই হাসপাতাল থেকে বাড়ি আসার পর থেকেই সব কাজ দুজনে ভাগ করে নিন। তার কারও উপরই বেশি চাপ পড়বে না। যদি এক রাতে মা জাগে, পরের রাতে খুদেকে সামলাক তার বাবা।

খাওয়া দাওয়ার দিকে নজর দিন

সন্তান জন্ম দেওয়ার পরে মার ভাল করে খাওয়া দাওয়া করা উচিত। সকাল-দুপুর-বিকাল-রাত্রি এই চারবেলা সঠিক পরিমাণে খাবার খেতে হবে। বাইরের খাবার যত না খাওয়া যায় ততই ভাল। এই সময় বেশি করে জল ফল সবজি খেতে হবে। কোনও রকম ভাজাভুজি-ময়দা-মিষ্টি কিছু চলবে না।

পর্যাপ্ত পরিমাণে ঘুম

প্রসবের পর ৬-৮ সপ্তাহ মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় ডাক্তাররা পর্যাপ্ত পরিমাণে ঘুমোনোর কথা বলেন। দুপুরে অন্তত ঘণ্টা দু’য়েক নিরবচ্ছিন্ন ঘুম জরুরি।

নির্দিষ্ট রুটিন

রোজ নিয়ম করে শিশুকে খাওয়ানো, ঘুম পাড়ানোর কাজগুলি করতে হবে। আসতে আসতে দেখবেন শিশুও নিয়মে বেঁধে যাচ্ছে। তখন ঠিক সময় ঘুমিয়েও পড়বে। ফলে বাবা-মায়েরাও বিশ্রাম নেওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা হবে।

জলপাইগুড়ির স্কুলে মাতৃদিবসে মাতল শিশুরা, মনের ভাব প্রকাশে মাতৃবন্দনা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]