Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রামনবমী কখন, জেনে নিন সঠিক তারিখ, সময় এবং পূজা বিধি

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার রাম নবমী উৎসব পালিত হবে ৬ এপ্রিল রবিবার। এই উৎসব ভগবান রামের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। রামনবমীতে দেবী দুর্গার নবম রূপ সিদ্ধিদাত্রীরও পুজো করা হয়। আসলে রাম নবমী উৎসব ভগবান রামের জন্মদিন হিসেবে পালিত হয়। ভগবান রাম হলেন বিষ্ণুর সপ্তম অবতার। এছাড়াও এই দিনটি শ্রী রামের পুজোর জন্য খুবই শুভ বলে বিবেচিত হয়।

রাম নবমী কখন?

হিন্দু পঞ্জিকা অনুসারে, ভগবান রামচন্দ্রের জন্ম চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে হয়েছিল। তাই প্রতি বছর চৈত্র মাসের নবমী তিথিতে রাম নবমী পালিত হয়। এই দিনে, ভগবান রাম মধ্যাহ্নে কর্কট লগ্ন এবং পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। এই বছর রাম নবমী পালিত হবে ৬ এপ্রিল রবিবার।

রাম নবমীর শুভ সময়

এবার নবমী তিথি ৫ এপ্রিল সন্ধ্যা ৭:২৬ মিনিটে শুরু হবে এবং তিথি শেষ হবে ৬ এপ্রিল সন্ধ্যা ৭:২২ মিনিটে।

শ্রী রামের পূজার সময় – ৬ এপ্রিল সকাল ১১:০৮ টা থেকে দুপুর ১:২৯ টা পর্যন্ত ভগবান রামের পুজোর জন্য অত্যন্ত শুভ সময়।

চৈত্র নবরাত্রির সাথে ভগবান রামের সম্পর্ক

বিশ্বাস আছে যে ভগবান রামের জন্ম চৈত্র নবরাত্রির নবমী তিথিতে হয়েছিল। এজন্য একে রামনবমীও বলা হয়। এই দিনে খুব ভোরে উঠে স্নান করুন। তারপর পরিষ্কার পোশাক পরুন। নিজের ঠাকুরঘর পরিষ্কার করুন এবং পুজোর জন্য প্রস্তুত হন।

এরপর, একটি জলচৌকি নিয়ে তাঁর উপর একটি হলুদ কাপড় বিছিয়ে দিয়ে সেখানে ভগবান রামের একটি ছবি বা মূর্তি রাখুন। মনে রাখবেন রামের ছবইতে যেন সীতা ও লক্ষ্মণ থাকেন। এরপর, ভগবান রামের ছবি বা মূর্তিকে গঙ্গাজল দিয়ে স্নান করান। তারপর তিলক পরিয়ে তাঁকে আতপচাল অর্পণ করুন, ফুল অর্পণ করুন।

এরপর ভগবান রামের ধ্যান করুন এবং সমগ্র পরিবারের পূজা করুন। শেষে ভগবান রামের আরতি করুন। আরতি করার পর কমপক্ষে ১৫ মিনিট ধরে “শ্রী রাম জয় রাম জয় জয় রাম” মন্ত্রটি জপ করুন। তারপর ভগবান রামকে প্রণাম করুন এবং তাঁকে ফল বা মিষ্টি নিবেদন করুন। বিশ্বাস করা হয় যে ভগবান রামের জন্ম ঠিক দুপুর ১২ টায় হয়েছিল। তাই এই দিনে দুপুরে জন্ম নেওয়াকে শুভ বলে মনে করা হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00