Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাঁচা কলা খাওয়া শরীরের জন্য কতটা উপকারী?

কাঁচা কলায় পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকার কারণে এটি খেলে উচ্চ রক্তচাপ কমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্বরের মুখ হোক বা কোনও শারীরিক অসুস্থতা, বাড়িতে একটু পুরোনো দিনের মানুষ থাকলেও দেখবেন তাঁরা কাঁচা কলার ঝোল বা অন্য কিছু আইটেম রান্না করে খাওয়াচ্ছেন। তবে পাকা কলা স্বাদযুক্ত 

হলেও কাঁচা কলা মোটেও স্বাদের নয়। যত ভালভাবে, মশালাদারভাবে রান্না করা যাক না কেন, কাঁচকলা আদতেই খুবই খারাপ খেতে। একটা জিনিস খেয়াল করবেন, যত খারাপ খেতে কোনও সব্জির স্বাদ হোক না কেন, ততই পুষ্টিদায়ক। সুতরাং পাকা কলার মতো কাঁচা কলাও কম উপকারী নয়। এতেও পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও খনিজ রয়েছে।

চলুন জেনে নেওয়া যাক কাঁচা কলার স্বাস্থ্য উপকারিতাগুলি-

১.ডায়েটরি ফাইবারে ভরপুর কাঁচা কলা একদিকে যেমন পেট ভরায় তেমনি ওজন ঝরাতেও সাহায্য করে। কাঁচা কলায় পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকার কারণে এটি খেলে উচ্চ রক্তচাপ কমে। হৃৎপিণ্ড ভালো থাকে।

২. কাঁচা কলায় ভিটামিন বি সিক্স ও ভিটামিন সি পাওয়া যায়, যা ত্বক ভালো রাখে। এছাড়াও ফাইবার থাকার কারণে কাঁচা কলা পেট সংক্রান্ত নানা সমস্যা কমাতে সাহায্য করে। কাঁচা কলায় বিশেষ ধরনের স্টার্চ বা শর্করা থাকার কারণে কিডনির সমস্যা রোধ হয়। কাঁচকলায় থাকা পটাশিয়াম এবং অন্যান্য দরকারী ভিটামিনও কিডনি সুরক্ষিত রাখে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00