Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাত্র ২ ঘন্টা সময় পাবেন ভাইকে তিলক পরানোর, জানুন এ বছর ভাইফোঁটার সময়কাল

আবার অনেকে প্রদীপের তাপে কাজল পাড়েন। সেটাই ভাইকে পড়ান। সুতরাং এক একজনের এক একটা নিয়ম। আবার খেতেও দেওয়া হয় ভাইকে পাত পেড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই কালীপুজো। আর দীপাবলির বিশেষ রীতি ভাইফোঁটা। দেশজুড়ে এ সময় এ উৎসব পালিত হয় সাড়ম্বরে। ভাইফোঁটা মুলত ভাই-বোনেদের উৎসব। এদিন ভাইদের মঙ্গলের জন্যে সকাল থেকে উপোস রেখে তিথি অনুযায়ী, ধান-দূব্বা দিয়ে ভাইফোঁটার মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভাইফোঁটা অনুষ্ঠান সম্পন্ন করেন বোন বা দিদিরা। আর ভাইদের কপালে ফোঁটা দিতে বোনেরা দূর-দূরান্ত থেকে ছুটে আসে বা ভাইরাও দিদি বা বোনের কাছে ছুটে যায়। হিন্দুধর্মের অত্যন্ত পবিত্র উৎসব ভাইফোঁটা। যদিও এই উৎসব পালনের জন্যে কোনও ধর্ম না জাতি নেই। ভাই-বোনদের মঙ্গল কামনায় সবাই এই উৎসবে সামিল হতে পারেন। যাই হোক, তিথি অনুযায়ী, এ বছর ভাইফোঁটা কবে পড়ছে, জানেন কী?

অশ্বিন বা কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠান পালিত হয়। কারও কারও বাড়িতে প্রতিপদেও ভাইফোঁটা হয়। কিন্তু বেশিরভাগ দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার প্রচলন রয়েছে। শুভ তিথিতে ভাইয়ের কপালে মঙ্গল তিলক এঁকে, তাঁর শুভকামনা করেন বোন বা দিদিরা। তাঁদের দীর্ঘায়ু কামনা করেন। আর ভাইফোঁটার পরে সবারই আশা থাকে ভাইফোঁটার উপহার। বোন বা দিদিরা ভাইকে উপহার দেন। তেমনি ভাইরাও বোনকে উপহার দেন। ভাইকে আরতির থালায় থাকে, সিঁদুর, চন্দন, ফল, ফুল, মিষ্টি এবং সুপারি। আরতির আগে ফল, সুপারি, স্ফটিক চিনি, পান, কালো ছোলা দেওয়া হয় খেতে। আবার অনেকে প্রদীপের তাপে কাজল পাড়েন। সেটাই ভাইকে পড়ান। সুতরাং এক একজনের এক একটা নিয়ম। আবার খেতেও দেওয়া হয় ভাইকে পাত পেড়ে।

এ বছর ভাইফোঁটা পড়ছে ৩ নভেম্বর, ২০২৪। দিনটি রবিবার। তিলকের সময় ১৩:১০:২৭ থেকে ১৫:২২:১৮। স্থায়ী হবে মাত্র ২ ঘণ্টা ১১ মিনিট। ৩ নভেম্বর ২০২৪ সালে দুপুর ১:১০ মিনিট থেকে ৩:২২ মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত। আর ভাইফোঁটার মন্ত্র হল, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার হাতে ফোঁটা পেয়ে যম হল অমর। আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00