Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কিমকে ভালবেসে ২ ডজন সাদা বিশুদ্ধ জাতের ঘোড়া উপহার পুতিনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পুতিনের সঙ্গে বরাবরেরই কিম জং উনের সম্পর্ক বড়ই গভীর। এবার একটা দুটো নয়, একসঙ্গে দুই ডজন, ২৪ টা ঘোড়া পেলেন কিম জং উন। সম্প্রতি ২৪টি বিশুদ্ধ জাতের ঘোড়া উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রবিবার (১ সেপ্টেম্বর) রাশিয়ার তরফে প্রাকশিত এক রিপোর্টে জানানো হয়েছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত আর্টিলারি ও অস্ত্রের ( কামানের গোলা) পরিবর্তে উত্তর কোরিয়ার নেতাকে উপহার হিসেবে ঘোড়া দেওয়া হয়েছে।

কিম জং উন ঘোড়া খুব পছন্দ করেন। তবে কিমের সবথেকে পছন্দের তালিকায় রয়েছে অরলভ ট্রেটার জাতের ঘোড়া। পুতিন অরলভ ট্রেটার জাতের ১৯টি ঘোড়া ও ৫টি স্ত্রী ঘোড়া উপহার হিসেবে দিয়েছেন। তবে এটা প্রথমবার নয়। এর আগেও ২০২২ সালে রাশিয়ার কাছ থেকে ৩০টি ঘোড়া পেয়েছিল পিয়ংইয়ং।

এর আগে উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রকাশ করা এক ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। যাতে দেখা গিয়েছিল,কিম জং-উনকে পাহাড়ি এলাকায় তুষারপাতের মধ্যে একটি সাদা রঙের ঘোড়ায় চড়ে আছে কিম। এই ঘোড়া যে সে ঘোড়া নয়, এটি ছিল উত্তর কোরিয়ার ঐতিহ্যের প্রতীক। তাঁর পরনে ছিল ট্রাউজার, গলায় সোনার চেইন, চোখে সানগ্লাস।

চলতি বছরের গত জুনে পিয়ংইয়ং সফরে গিয়েছিলেন পুতিন। তখন কিম জং-উনকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস ব্র্যান্ডের লিমুজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন। উপহারের তালিকার মধ্যে আরও ছিল একটি টি–সেট ও অ্যাডমিরাল ড্যাগার।

উল্লেখ্য,জুন মাসে কিম পুতিনকে এক জোড়া পুংসান কুকুর উপহার দিয়েছিলেন। একটি স্থানীয় প্রজাতির শিকারি কুকুর। কুকুর উপহারের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে বলে মনে করেছিল বিশ্লেষকেরা। শুধু তাই নয় এর আগেও পুতিন কিমকে ৪৪৭টি ছাগল উপহার দিয়েছিলেন।

রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিকভাবে সাহায্য করছে উত্তর কোরিয়া। দুই দুই দেশের মধ্যে একাধিক চুক্তিও হয়েছিল। আক্রমণের কবলে পড়লে দুই দেশ একে অপরকে সাহায্য করবে বলেও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে কিমকে দেওয়া পুতিনের এই উপহার অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশ্লেষক মহল।

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

‘ভারতীয় পণ্যের উপরে আরও শুল্ক চাপানো হবে’, এবার হুমকি মার্কিন অর্থমন্ত্রীর

‘বন্ধু’ পুতিনকে ফোন মোদির, কী কথা হল ‘ট্রাম্পের’ শত্রু দুই নেতার?

২৪ ঘন্টার মধ্যে ভারতীয় পণ্যে আরও শুল্ক চাপানোর ঘোষণা ট্রাম্পের

ইরান-ইজরায়েল সঙ্ঘাত বন্ধে ফের মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া

বড় জয় দিল্লির, পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস পুতিনের

‘ইস্টার’ উপলক্ষে ইউক্রেনে ২৪ ঘণ্টা সামরিক অভিযান বন্ধের ঘোষণা পুতিনের

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দূতের সঙ্গে ৪ ঘন্টা বৈঠক পুতিনের, জট কী কাটল?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00