Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইরান-ইজরায়েল সঙ্ঘাত বন্ধে ফের মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: ইরান-ইজরায়েল সঙ্ঘাতকে যখন উস্কে দেওয়ার পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন শান্তির বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেল আভিভ ও তেহরানের মধ্যে চলতি সঙ্ঘাত বন্ধের জন্য মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকাভ জানিয়েছেন, ‘ ইরান ও ইজরায়েলের মধ্যে সঙ্ঘাত বন্ধে প্রয়োজনে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত।’

অন্যদিকে, ইরান-ইজরায়েল সঙ্ঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেক প্রেসিডেন্ট শভকাত মিরজিয়োয়েভের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘সামরিক সঙ্ঘাত কোনও সমস্যার সমাধান নয়। বরং উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ স্বার্থের পরিপন্থী। সঙ্ঘাত নিরসনে সব পক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং চিন  আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ‘গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।’

গত শুক্রবার (১৩ জুন) থেকে শুরু হয়েছে ইরান-ইজরায়েল সঙ্ঘাত। গত পাঁচ দিন ধরে হামলা-পাল্টা হামলা চালাচ্ছে দুই দেশই। সময় যত গড়াচ্ছে ততই পরিস্থিতির অবনতি ঘটছে। ইতিমধ্যেই ইজরায়েলি হামলায় ইরানে চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ) জানিয়েছে, ইজরায়েলের হামলা শুরুর পর এখনও পর্যন্ত ৪৫২ জন প্রাণ হারিয়েছেন এবং ৬৪৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক এবং ১০৯ জন সামরিক সদস্য। এছাড়া ইজরায়েলের হামলায় ১৮৮ জন বেসামরিক নাগরিক এবং ১২৩ জন সামরিক সদস্য আহত হয়েছেন। এদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর তরফে দাবি করা হয়েছে, ইজরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এদিন ভোরে ওই হামলা চালানো হয়। ইজরায়েলের হার্জলিয়ায় একটি ‘স্পর্শকাতর’ স্থান নিশানা করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইজরায়েলের হামলা তীব্র হতেই প্রাণ বাঁচাতে ইরান ছাড়ছেন বিদেশি পর্যটক ও নাগরিকরা। এখনও পর্যন্ত ১৭টি দেশের ছয় শতাধিক বিদেশি নাগরিক ইরান ছেড়ে প্রতিবেশি দেশ আজারবাইজানে আশ্রয় নিয়েছেন। কাস্পিয়ান সাগরের উপকূলীয় আস্তারা সীমান্ত দিয়ে তারা ইরান ত্যাগ করেছেন। বাকু বিমানবন্দরে পৌঁছে আন্তর্জাতিক ফ্লাইটে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00