Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিমানের আপ‍ৎকালীন দরজা খুলে পালানোর চেষ্টায় গ্রেফতার মার্কিন যুবক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে সাউথ-ওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে থাকা এক যাত্রী আপ‍ৎকালীন দরজা খুলে উড়োজাহাজের ডানায় লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জেফারসন প্যারিশ শেরিফ অফিস জানিয়েছে, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি আপদকালীন দরজা দিয়ে পালিয়ে লুই আর্মস্ট্রং নিউ অরলিন্স আন্তর্জাতিক বিমানবন্দরের টার্ম্যাকে পালিয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, যাত্রীরা জেটওয়ে দিয়ে ছুটে যাচ্ছেন। নিউ অরলিন্স টেলিভিশনের শেয়ার করা ছবিতে দেখা গেছে, পুলিশ ওই ব্যক্তিকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার মুহূর্তে ইমার্জেন্সি হ্যাচটি নিচে নেমে যাচ্ছে। ঘটনার সময় বিমানটি টার্মিনালে দাঁড়িয়ে ছিল।

নিউ ইয়র্ক পোস্টের একটি খবরে বলা হয়, পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানিয়েছেন, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি উড়োজাহাজের ডানা দিয়ে হাঁটছিলেন। শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, যখন ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়, তখন জানা গিয়েছে ওই ব্যক্তি অসঙ্গতিপূর্ণ আচরণ এবং তার চারপাশ সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন না। কর্মকর্তারা বলেন, “তাকে মূল্যায়নের জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কারণ আধিকারীকরা বিশ্বাস করেছিলেন যে তিনি মানসিক সমস্যায় ভুগছেন।”

তিনি বলেন, ‘ওই ব্যক্তি বিমানে কিছু রেখে গেছেন এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি এবং তার কাছে কোনো ধরনের অস্ত্রও পাওয়া যায়নি। তবে তদন্তটি ফেডারেল কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

লস অ্যাঞ্জেলসের রাস্তায় মার্শাল আর্ট দেখাতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা ভারতীয়

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

একই নম্বরের টিকিটে বাজিমাত, লটারিতে ৩৫.৫ লক্ষ খরচ করে যুবক জিতলেন প্রায় দশ কোটি

ক্যান্সারের গবেষণাপত্র চুরি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিঠটানের চেষ্টা, গ্রেফতার চিনা চিকিৎসক

ট্রাম্প প্রশাসনের রোষের শিকার মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00