Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এরদোগান নাকি কিলিচদারোগলু, কে বসবেন তুরস্কের প্রেসিডেন্টের আসনে?

এই নির্বাচনে যে জয়ী হবে আগামী পাঁচ বছর দেশটির প্রেসিডেন্টের আসনে বসবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তুরস্কের প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার ভোট গ্রহণ হচ্ছে রবিবার। নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে এদিন ভোট দিচ্ছেন তুরস্কের মানুষ। প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং কেমাল কিলিচদারোগলু। ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে এই নির্বাচনে যিনি জয়ী হবেন আগামী পাঁচ বছর দেশটির প্রেসিডেন্টের আসনে বসবেন তিনি।

প্রসঙ্গত প্রথম পর্বের ভোটে এগিয়ে থাকলেও নির্বাচিত হতে পারেননি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। কারণ তুরস্কের নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে হলে প্রার্থীকে নূন্যতম ৫০ শতাংশ সমর্থন পেতে হবে। কিন্তু গত ১৪ মে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট৷ ফলে দ্বিতীয়বার ভোট গ্রহণ চলছে রবিবার।

গত ১৪ তারিখের ভোটে এরদোগানের প্রতিপক্ষ কেমাল কিলিচদারোগলু পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। তৃতীয় হয়েছিলেন সিনান ওগান৷ তিনি পেয়েছিলেন পাঁচ দশমিক ২০ শতাংশ ভোট৷ তবে প্রথম ভোটে তৃতীয় স্থানাধিকারী এই প্রার্থী দ্বিতীয় ভোটে এরদোগানকে সমর্থনের কথা জানিয়েছিলেন।

তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম, আনাদুলু জানিয়েছে, রবিবার সকাল থেকেই লাখ লাখ ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এদিন ৬ কোটি ৪১ লাখের বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১ কোটি ৯২ লাখের বেশি প্রবাসী ভোটার রয়েছেন। প্রবাসীরা সংশ্লিষ্ট দেশে বানানো ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন।

বম্বে হাইকোর্টে জোর ধাক্কা মোদি সরকারের, বাতিল ফ্যাক্ট চেক ইউনিট

আলিয়া থেকে মালাইকা, ক্রিসমাস উৎসবে সামিল গোটা বলিউড

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অজি অধিনায়কের

দুপুর ১২টায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে জানা যাবে রেজাল্ট?

প্রাথমিক গণনায় ত্রিপুরায় এগিয়ে বিজেপি, হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাম-কংগ্রেস জোট

ত্রিপুরায় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বিজেপির প্রার্থী

মাধ্যমিকের প্রস্তুতি নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকে পর্ষদ সভাপতি

বর্ষ বরণের রাতে শহরে নিয়ম ভাঙায় গ্রেফতার ৫৪০

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00