Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুপুর ১২টায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে জানা যাবে রেজাল্ট?

দুপুর সাড়ে ১২টা থেকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট জানতে পারবে পড়ুয়ারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফল। বুধবার দুপুর ১২টায় উচমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফলপ্রকাশ করবেন। এদিন দুপুর সাড়ে ১২টা থেকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট জানতে পারবে পড়ুয়ারা।

বুধবার সাড়ে ১২টা থেকে অনলাইনে রেজাল্ট জানা যাবে wbresults.nic.in ওয়েবসাইটে। এছাড়া WBCHSE Results 2023 মোবাইল অ্যাপেও জানা যাবে ফল। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় এবার ফলপ্রকাশ হতে চলেছে। উল্লেখ্য ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিকের থেকে প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী বেশি ছিল। ১৪ মার্চ শুরু হয়েছিল রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা। যা চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগ মিলিয়ে এবছর প্রায় সাড়ে ৮ লাখ পড়ুয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে বোর্ড সূত্রে খবর ৷

এদিন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া এসএমএস এর মাধ্যমেও জানা যাবে উচ্চমাধ্যমিকের ফল। SMS-এ ফল জানতে হলে পড়ুয়াদের কয়েকটি পদ্ধতি মানতে হবে। মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00