Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরব আমিরশাহি থেকে তাড়ানো হচ্ছে শরণার্থী আফগানদের, সাহায্যের প্রতিশ্রুতি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : কাবুল থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে পালিয়ে আসা আফগানদের তাঁদের দেশে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে। এই পরিস্থিথিতে অসহায় আফগানদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতরে বিষয়টি উঠেছে।

২০২১ সালে আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহার করার পর পরিস্থিতির বদল হয়েছিল। সেই সময় গোটা আফগানিস্তান থেকে বহু মানুষ আশ্রয় নিয়েছিল আরবে। এবার সেখান থেকে তাঁদের তাড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। বেশ কিছু আফগান শরণার্থীদের তাঁরা তালেবান প্রশাসনের হাতে তুলে দিতে চাইছে। আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী সেনা সরিয়ে নেওয়ার পরে সেখানে আফগান সরকাকে হটিয়ে চালু হয় তালেবান রাজ্যত্ব।

বিগত কয়েক বছর ধরে ‘আমিরাতস হিউম্যানিটারিয়ান সিটি’ নামে আবুধাবির একটি শরণার্থী শিবিরে রয়েছেন প্রায় ১৭ হাজার আফগান। আফগান নাগরিকদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে তিনি লিখেছেন, তিনি ওই আফগানদের রক্ষার করার চেষ্টা করবেন। আরব আমিরশাহীতে বিদেশমন্ত্রীর বিশেষ উপদেষ্টা সালিম আল জাবি আবুধাবিতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে জানিয়েছেন, জুলাই মাসে ২টি পরিবারকে নিরাপদে আফগানিস্তানে ফেরানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরশাহীতে আটকে পড়া আফগান শরণার্থীদের কয়েক দিন আগেই নিজ দেশে পাঠানো শুরু করেছে । এই সিদ্ধান্তের কথাও ওয়াশিংটনকে জানানো হয়েছে। এরপরেই ট্রাম্প সেই আফগানদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের ট্রুথে প্রকাশের পরে বোঝা গিয়েছে, এই বিষয়ে তিনি জানতেন না। যদিও এই বিষয়ে মুখ খোলেনি হোয়াইট হাউস ও মার্কিন বিদেশ দফতর।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00