Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মায়ের জন্য রান্না করছে দুই বছরের ক্ষুদে রাধুনি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাড়িতে রয়েছেন মা। সেই আনন্দে মায়ের জন্য তরকারি নিজের হাতে কেটে, ধুয়ে ক্ষুদে তৈরি করল খাবার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ‘যুদ্ধের’ দৃশ্য। যুদ্ধই বলা বাঞ্ছনীয়। কারণ, যে সব খাবার সে নিজের হাতে তৈরি করে মাকে খাওয়াবে, সেই সেই সব কাঁচা আনাজ নিজের হাতে ধুয়েছে। পরে সেই সব কাঁচা তরিতরকারি টেবিলে জড়ো করেছে। ছুরি দিয়ে সব সবজি কেটে আবার ধুয়ে পরিষ্কার করে রান্না করেছে। মেয়ের হাতে তৈরি রান্না করা খাবার খেয়ে মা বেশ খুশি। পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক।

এই ক্ষুদে রাধুনির নাম নাতালিয়া। বয়স মাত্র দুই বছর। সোশ্যাল মিডিয়ায় নাতালিয়ার কেরামতির ছবি পোস্ট করেছেন তাঁর মা ব্রুনা ফাভা। সেখানে তিনি লিখেছেন, আজ রাতের (২৯ অগাস্ট পোস্ট হয় ভিডিয়ো)খাবার আমার মেয়ে তৈরি করছে। আশা করি ও ভালোই রান্না করবে।

মায়ের জন্য কী কী তৈরি করেছে দুই বছরের ক্ষুদে রাধুনি। মাংস, ভাত, পার্সলে পাতা-গাজরের তরকারি, স্যালাড, ডিমের তরকারি। সবজি কাটার ফাঁকে তাকে আবার একটা দুটো গাঁজর খেতেও দেখা গেল। সবজি কাটতে কাটতে সে আবার টুকটাক কথাও বলছে। রান্না তৈরি শেষ। এবার মা এবং তার নিজের জন্য রাখা প্লেট হাতে ধুয়ে টেবিলে রেখে এয়ার ফ্রায়ার থেকে খাবার নামিয়ে নিজেও খেল, মাকেও দিল। মেয়ের হাতে তৈরি খাবার কবজি ডুবিয়ে খেয়েছেন।

জার্মান শেফার্ডের গলায় হনুমান চালিসা

সোনা দেওয়া একটি পিজ্জার দাম ১.৬৩ লাখ টাকা! কোথায় বিক্রি হল জেনে নিন

বিধায়ক কেনার চেষ্টার ভিডিও প্রকাশ কেসিআর-এর, অস্বস্তিতে বিজেপি

বাবার চোখ অপারেশনের টাকা ধর্ষকদের দিতে বাধ্য হল তরুণী

জীবনের কেএলও ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে মেয়েরাও, ভাইরাল ভিডিও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00