নিজস্ব প্রতিনিধি : হাতে আর কটা দিন। এরপরেই ইসলামধর্মীদের জন্য শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এই উপলক্ষে একটি নতুন নির্দেশনা জারি করল সৌদি আরবের গাইডেন্স মন্ত্রণালয়।এই নিয়ম সকলের জন্য প্রযোজ্য।কেউ যদি নিয়ম ভঙ্গ করেন তবে কড়া শাস্তি পেতে হবে তাকে।
নতুন নির্দেশনা নিয়ে সৌদি আরবের গাইডেন্স মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, রমজান মাসে মসজিদে নামাজের সময় এবং তারাবিহ নামাজ চলাকালীন ইমাম ও মুসল্লিদের ভিডিয়ো করা যাবে না। এটি পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে।শুধু ভিডিয়ো নয়, নামাজের সময় সামাজিক মাধ্যমেও সরাসরি লাইভ প্রচারও নিষিদ্ধ। এমনকী মসজিদে ক্যামেরাও ব্যবহার করা যাবে না।
একইসঙ্গে দেশটির গাইডেন্স মন্ত্রণালয়ের তরফে আরও জানানো হয়েছে,রমজান মাসে ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, মুসল্লিদের নিরাপত্তা রক্ষা করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য।অন্য কোন উদ্দেশ্য নেই।সকলকে এই নিয়ম মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
উল্লেখ্য,প্রত্যেক বছর পবিত্র রমজান মাস উপলক্ষে নির্দেশনা দিয়ে থাকে সৌদি আরব। মসজিদে ইফতারের নিয়ম থেকে শুরু করে নতুন নতুন নির্দেশনা দিয়ে থাকে সৌতি আৎব কতৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়ে থাকে বলে জানিয়েছে দেশটির গাইডেন্স মন্ত্রণালয়।