ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এই সময়ে তাঁর ফ্লোরিডার বাসভবন মারলাগো-তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আর এই নিরাপত্তা ব্যবস্থায় এবার যোগ হয়েছে Boston Dynamics-এর অত্যাধুনিক রোবট কুকুর ‘Spot’

আমেরিকার United States Secret Service (USSS)-এর বিশেষ টিম Technical Security Division (TSD) এই রোবট কুকুরটিকে তত্ত্বাবধানে রেখেছে। এর গায়ে বড় করে লেখা “USSS TSD” আর “DO NOT PET” যা দেখে স্পষ্ট যে এটি কোনো সাধারণ কুকুর নয়, বরং একটি প্রযুক্তিনির্ভর নিরাপত্তা বাহিনী।

TSD কী?

Technical Security Division বা TSD মূলত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। তাদের কাজের মধ্যে রয়েছে অডিও ও ভিডিও নজরদারি, কাউন্টার-সার্ভিলেন্স এবং এখন Spot-এর মতো রোবট ব্যবহারের মাধ্যমে সুরক্ষার মান বাড়ানো। Spot এই টিমকে এমন সব জায়গায় নজরদারি করতে সহায়তা করে যেখানে সাধারণ মানুষের পৌঁছানো কঠিন। এতে রয়েছে উচ্চ-মানের ক্যামেরা, নাইট ভিশন ও বিভিন্ন সেন্সর যা তৎক্ষণাৎ বিপদ শনাক্ত করতে পারে।

Boston Dynamics-এর Spot: প্রযুক্তির চমক

Boston Dynamics-এর উদ্ভাবিত Spot কুকুরটি ইতোমধ্যেই অনেক সংস্থার নজর কেড়েছে। এই রোবট কুকুরটি নানা ধরনের বাঁধা পেরিয়ে চলতে পারে এবং বিপদজনক পরিস্থিতিতে স্বাধীনভাবে কাজ করতে পারে। এর আগেও NYPD এবং FDNY-এর মতো সংস্থায় এটি ব্যবহার করা হয়েছে। এখন মার-এ-লাগো-তে Spot-এর উপস্থিতি শুধু নিরাপত্তা বাড়াচ্ছে না, বরং অনুপ্রবেশকারীদের জন্য একটি শক্তিশালী বার্তাও পৌঁছে দিচ্ছে।

ট্রাম্পের সাম্প্রতিক নির্বাচনী জয়ের পর তাঁর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। Secret Service এবার কোস্ট গার্ড, ড্রোনরোবট কুকুর Spot-এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে মার-এ-লাগো-তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে।

বাংলাদেশে কাঁকড়ার ব্যবসা করবেন ট্রাম্প,লাইসেন্স মঞ্জুর করল ইউনূস সরকার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]