আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ যুদ্ধের ডঙ্কা বাজছে মধ্যপ্রাচ্য জুড়ে। বিশ্লেষেকেরা মনে করছেন এই বুঝি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বাঁধল। এমতাবস্থায় আমেরিকা সহ পশ্চিমা দেশগুলিকে ফের ধারালো হুঁশিয়ারি দিল পুতিন। জানালো ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’কে বাধা দেওয়া যায় না। এটি শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে।’
শুক্রবার (২২ নভেম্বর) এক বক্তব্যে রুশ প্রেসিডেন্ট পুতিন জানান, ‘নতুন ধরনের ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত করছে তাঁর দেশ।যে কোনো সময় এগুলো কাজে লাগানো হবে। আমাদের এই অস্ত্রকে আটকে দেওয়া যাবে না। যা ব্যবহারের জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করছে রাশিয়া।’
একই সঙ্গে ‘ওরেশনিক’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন পুতিন। অবশ্য এর আগে রুশ প্রেসিডেন্ট জানিয়েছিলেন, এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে।
ইউক্রেন যুদ্ধে এই সপ্তাহে নতুন করে উত্তেজনা বেড়েই চলেছে। এই যুদ্ধে প্রথমবারের মতো আমেরিকা ও ব্রিটেনের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত হেনেছে কিয়েভ। পাল্টা রাশিয়ার দাবি, তাদের আকাশ সুরক্ষাব্যবস্থা ইউক্রেনের ছোড়া ওই ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে। তবে এর জবাব দেবে রাশিয়া তা আগে থেকেই বলে আসছিল দেশটি। তাই তো নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের মজুত বাড়াচ্ছে দেশটি। তা দিয়েই ইউক্রেনকে ঘায়েল করবে বলে জানিয়েছে পুতিন।