Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিদ্রোহের পাঁচদিন বাদে প্রিগোজিনের সঙ্গে বৈঠক করেছেন পুতিন

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের পাঁচ দিন বাদে বিদ্রোহী ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই বৈঠকে বিদ্রোহী ওয়াগনার প্রধান রুশ প্রেসিডেন্টের আনুগত্য স্বীকার করে রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষায় লড়াই চালানোর অঙ্গীকারও করেছিলেন। সোমবার সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

গত বছরের ফেব্রুয়ারি থেকেই ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের হয়ে লড়াই চালাচ্ছিন ওয়াগনার বাহিনী। কিন্তু গত ২৩ জুন আচমকাই রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এমনকি কয়েকহাজার ওয়াগনার যোদ্ধাকে নিয়ে তিনি মস্কো অভিমুখে যাত্রা শুরু করেন। দুটি শহরের নিয়ন্ত্রণও নেন। তবে ২৪ ঘন্টার মধ্যেই বিদ্রোহে ক্ষান্ত দেন তিনি। বড়সড় শাস্তির হাত থেকে বাঁচতে রাশিয়া থেকে পালিয়ে বেলারুশে পৌঁছন ওয়াগনার প্রধান। যদিও প্রিগোজিন বর্তমানে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রয়েছেন বলে দাবি করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

এদিন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, বিদ্রোহের পাঁচ দিন পরে ২৯ জুন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন-সহ ওয়াগনার বাহিনীর ৩৫ কমান্ড্যারের সঙ্গে আলাদা করে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন ঘন্টার বেশি সময় ধরে চলে ওই বৈঠক। ওই বৈঠকে ওয়াগনারের কম্যান্ডাররা রুশ প্রেসিডেন্টকে বলেছেন, তারা রাশিয়ার অনুগত সেনা হিসেবেই থাকতে চায় এবং তাঁর হয়ে লড়াই চালাতে চান।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00