Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অন্য রকমের নাট্যসন্ধ্যা উপহার মধ্যমগ্রামের ‘দর্পণ’-এর

নিজস্ব প্রতিনিধি: সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে ডিজিটাল আগ্রাসন। আর সেই আগ্রাসনের মুখে কার্যত গঙ্গাপ্রাপ্তি ঘটেছে যাত্রা শিল্পের। কোনও ক্রমে টিকে রয়েছে মঞ্চ নাটক। সরকারি অনুদান ও বাণিজ্যিক বিজ্ঞাপনের জোরে কলকাতার নাট্যদলগুলি নিয়মিত নাট্যচর্চা চালিয়ে যেতে পারছে। কিন্তু মফঃস্বলের নাট্যদলগুলির অবস্থা কহতব্য নয়। তবুও অদম্য ইচ্ছাশক্তি ও জেদের জোরেই গত ৩৪ বছর ধরে নাট্যচর্চা চালিয়ে […]

অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: চলতি বছরের শেষের দিকেই তেলেঙ্গানায় বিধানসভার ভোট। আর ওই ভোটে মুসলিমদের সমর্থন না পেলে ফের মসনদে ফেরা অসম্ভব হয়ে উঠবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকা কে চন্দ্রশেখর রাওয়ের। আর সেই দেওয়াল লিখন বুঝতে পেরেই সোমবার অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। স্পষ্টই জানিয়ে দিয়েছেন, সংসদের আসন্ন বাদল অধিবেশনে মোদি সরকার অভিন্ন দেওয়ানি […]

আমিষ খেতে খেতে বিরক্ত, নিরামিষ খাবারের খোঁজে আছেন, বানিয়ে ফেলুন এই রেসিপিটি

চিন্তা নেই আজ এমন একটি নিরামিষ রান্নার খোঁজ দেবো আপনাদের, তাতে একেবারে কয়েক দিনের জন্যে মাছ মাংস একেবারে মুখে তুলতে ইচ্ছে করবেনা।

নিজে পরিচালক হয়েও স্ত্রীকে অভিনয়ে বাঁধা, শেখর কাপুরের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন সুচিত্রার

আমার বাবা-মাও চাননি আমি অভিনয় করি। কিন্তু আমি তাঁদের মিথ্যা বলেছিলাম কোচিতে মালায়ালাম ছবির শুটিং করতে গিয়েছিলাম।

মহিলাদের গ্যালারিতে বসে ম্যাচ দেখার অনুমতি দিল ইরান

নিজস্ব প্রতিনিধি, তেহরান: অবশেষে কাটল বাধা। এখন থেকে স্টেডিয়ামের গ্যালারিতে বসে প্রিয় দলের হয়ে গলা ফাটাতে পারবেন ইরানের মহিলা ফুটবল সমর্থকরা। রবিবার এ কথা ঘোষণা করেছেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান তাজ মেহেদী। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর ফুটবল-সহ অন্যান্য খেলাধুলোর ক্ষেত্রে স্টেডিয়ামে মেয়েদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়। তথাকথিত ধর্মগুরুদের যুক্তি ছিল, পুরুষ শাসিত সমাজে […]

পপ তারকা বিয়ন্সের মায়ের বাড়িতে ডাকাত দলের হানা, কয়েক কোটির গহনা চুরি

তবে টিনা নোলসের বাড়ি টার্গেট করা এই প্রথম নয়। উল্লেখযোগ্যভাবে, তাঁর বাড়িতে গত এপ্রিলেও একজন লোককে তাঁর মেলবক্সে ঢিল ছোঁড়ার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল।

জাতি হিংসায় বিধ্বস্ত মণিপুরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তথ্যানুসন্ধান দল

নিজস্ব প্রতিনিধি: জাতি হিংসার আগুনে জ্বলছে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। সরকারি তথ্য বলছে, গত দুই মাসের বেশি সময় ধরে কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৪৫ জন নিরীহ মানুষ। বেসরকারি মতে, নিহতের সংখ্যা আরও বেশি। পরিস্থিতি নিয়ন্-ত্রণে আনতে ল্যাজেগোবরে হচ্ছে রাজ্যের বিজেপি সরকার ও অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই বাড়ছে লাশের […]

৬৯৬ বুথে শান্তিতেই মিটল পুনর্নির্বাচন, ভোটের হার ৬৪.৪২ শতাংশ

নিজস্ব প্রতিনিধি: বিরোধী শিবির আর সংবাদমাধ্যমের অপপ্রচারকে পাত্তাই দিলেন না শান্তিপ্রিয় বঙ্গবাসী। সোমবার শান্তিতেই মিটল পঞ্চায়েতের ৬৯৬ বুথের পুর্ননির্বাচন পর্ব। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৪ দশমিক ৪২ শতাংশ। তবে বিকেল পাঁচটার পরে একাধিক বুথের বাইরে ভোটাদাতাদের লম্বা লাইন থাকায় ভোটদানের হার বাড়তে পারে বলে রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন। গত শনিবার রাজ্যে পঞ্চায়েত […]

গুজরাতে সেমিকন্ডাক্টর কারখানা তৈরির উদ্যোগ থেকে সরে দাঁড়াল ফক্সকন

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: একেই বলে রামধাক্কা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প থেকে সরে দাঁড়াল অ্যাপলের যন্ত্রাংশ তৈরির দায়িত্বে থাকা তাইওয়ানের সংস্থা ফক্সকন। ১.৬১ লক্ষ কোটি টাকা খরচ করে  গুজরাতে ভারতের বেদান্ত গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগে সেমিকনডাক্টর চিপ ও বৈদ্যুতিন ডিসপ্লে প্যানেলের কারখানা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল তাইওয়ানের সংস্থাটি। কিন্তু সোমবার আচমকাই ফক্সকনের পক্ষ থেকে জানানো […]

জওয়ানে নারী শক্তির জয়জয়কার, শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করছেন দীপিকা?

টাক SRK মেয়েদের একটি দল নিয়ে ট্রেন হাইজ্যাক করে। যিনি সরকারের ব্যর্থতার কারণে স্ত্রীর (দীপিকা) অন্যায় মৃত্যুর প্রতিশোধ নেবেন।

নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্বে সুনীল নারাইন

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন প্রাক্তন ক্যারিবীয় ক্রিকেটার সুনীল নারাইন। তবে কলকাতা নাইট রাইডার্সের নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের অন্যতম ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের (এলএকেআর) অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন তিনি। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন আর এক ক্যারিবিয়ান ফিল সিমন্স। আগামী ১৩ জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে আইপিএলের ধাঁচে […]

বিদ্রোহের পাঁচদিন বাদে প্রিগোজিনের সঙ্গে বৈঠক করেছেন পুতিন

নিজস্ব প্রতিনিধি, মস্কো: রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের পাঁচ দিন বাদে বিদ্রোহী ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই বৈঠকে বিদ্রোহী ওয়াগনার প্রধান রুশ প্রেসিডেন্টের আনুগত্য স্বীকার করে রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষায় লড়াই চালানোর অঙ্গীকারও করেছিলেন। সোমবার সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ। গত বছরের ফেব্রুয়ারি থেকেই ইউক্রেন […]

দিল্লি অধ্যাদেশ মামলায় কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর প্রশাসনিক ক্ষমতা নিয়ে জারি করা দিল্লির অধ্যাদেশ নিয়ে কেন্দ্রের জবাব চাইল শীর্ষ আদালত। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কেন্দ্রের জবাব তলব করার পাশাপাশি দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনাকেও মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন। আগামী ১৭ জুলাই মামলার পরবর্তী শুনানি। গত ১১ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই […]

১৪৯তম প্রতিষ্ঠা দিবসে বম্বে স্টক এক্সচেঞ্জের নয়া লোগোর উন্মোচন

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেখতে দেখতে ১৪৮ বছর পেরিয়ে ১৪৯ বছরে পা রাখল এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ হিসেবে পরিচিত বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই। ১৮৭৫ সালের ৯ জুলাই মুম্বইয়ের বিখ্যাত তুলো ব্যবসায়ী প্রেমচাঁদ রায়চাঁদের উদ্যোগে চালু হয়েছিল বিভিন্ন সংস্থার শেয়ার কেনা বেচার বাজার। সংস্থার ১৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার  বিএসই’র নয়া লোগোর উন্মোচন করা হল। নয়া […]

বিয়ের আগেই ব্যবসায় মন, উদ্যোক্তা হিসেবে নতুন সফর শুরু পরিণীতির

@clensta_official-এর অংশদারি হিসেবে নতুন যাত্রা ঘোষণা করতে পেরে উত্তেজিত! এখানে এমন পণ্য হবে যা কিনা, একেবারেই নতুন। কখনও জল ছাড়া স্নান বা শ্যাম্পু করেছেন?

সুনামগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম ঘিরে গোষ্ঠীসংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামান্য কাঁঠাল নিলামকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ গেল তিন জনের। গুরুতর জখম হয়েছেন আরও ৩০ জন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে।  এই ঘটনা ঘটে। ঘটনার পরেই উত্তেজনায় থমথম করছে গোটা গ্রাম। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী […]

0:00