Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রুশ, ইউক্রেন সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলর

ম্যাক্রো আগামী সোমবার মস্কো এবং কিয়েভ যাবেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া এবং ইইউক্রেন যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওল্যাফ স্কুজ। আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ম্যাক্রো আগামী সোমবার মস্কো এবং কিয়েভ যাবেন। অন্যদিকে জার্মান চ্যান্সেলর স্কুড কিয়েভ পৌঁছবেন ১৪ ফেব্রুয়ারি। পরের দিন তিনি মস্কো যাবেন। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে তাদের এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা এখনও রয়েছে। এই পরিস্থিতিতে ন্যাটো বাহিনী প্রসঙ্গে রাশিয়ার প্রস্তাব সমর্থন করেছে চিন। রাশিয়ার দাবি ইউক্রেনের ওপর ন্যাটোর খবরদারি বন্ধ হওয়া উচিত। ইউক্রেন জার্মানির কাছে চেয়েছিল অস্ত্র সাহায্য। প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দিয়েছে জার্মানি। অন্যদিকে আমেরিকা রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা ইউক্রেন দখলের চেষ্টা করলে ফল ভালো হবে না। বিবদমান গোষ্ঠীকে নিয়ে সম্প্রতি জাতিসঙ্ঘও বৈঠক বসে। ওই আলোচনার সময় রুশ এবং মার্কিন প্রতিনিধি রীতিমতো বাদানুবাদে জড়িয়ে যায়।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে টেলিফোনে কথা হয়। ম্যাক্রো কথা বলেন রুশ এবং ইউক্রেনের শীর্ষ নেতাদের সঙ্গেও। ম্যাক্রোর দফতর থেকে এই টেলিফোনের খবর দিতে গিয়ে বলা হয়েছে, উত্তেজনার কারণ অনুসন্ধানের প্রয়োজন। প্রয়োজন সেই উত্তেজনা প্রশমনের পন্থাপদ্ধতি খুঁজে বের করার। আলজাজিরার প্রতিবেদন অনুসারে, রাশিয়া ইউক্রেন সীমান্তে এক লক্ষ সেনা মজুত করেছে। আন্তর্জাতিকমহল মনে করছে, ২০১৪ সালে রাশিয়া যা করেছিল, ২০২২-য়েও সেই তারা পথেই হাঁটতে চলেছে। অর্থাৎ, ইউক্রেন দখল করাই রাশিয়ার একমাত্র উদ্দেশ্য। এই পরিস্থিতিতে রাশিয়া এবং ইইউক্রেন যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওল্যাফ স্কুজ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00