ইজরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর হবু প্রধান ? শুক্রবার থেকে খোঁজ নেই

Share:

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের মাটিতে মুহুর্মুহু হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইজরায়েলি বাহিনী। এরপর থেকেই ইজরায়েলের নিশানায় ছিল নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরী হাশেম সাফিউদ্দিন।অনেকেই মনে করেছিল নাসরুল্লাহ পর এবার হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধানকেই লক্ষ্যবস্তু করতে পারে ইজরায়েল।এবার এই ধারণা সত্যি হতে পারে। কেননা শুক্রবার (৪ অক্টোবর) থেকে হাশেমের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

গত বৃহস্পতিবার(৭ অক্টোবর)বৈরুতের দক্ষিণের শহরতলিতে শেষ রাতে হাশেমকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইজরায়েলি বাহিনী। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এরপর থেকেই হাশেমের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। যোগাযোগ করার বহু চেষ্টা করা হলেও এখনও পর্যন্ত কোন খোঁজ মেলে নি হাশেমের। এই নিয়ে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘হাশেমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং তিনি কোথায় আছেন তা আমরা জানিনা।’

বিমান হামলায় হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান হাশেম সাফিউদ্দিন নিহত হয়েছেন বলে দাবি করছে ইজরায়েলি কর্মকর্তারা। ইজরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, সাফিউদ্দিনকে হত্যা করার জন্যই একটি ভূগর্ভস্থ বাংকার লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়। শুধু তাই নয় ইজরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দাহিয়ায় তাঁদের বিমান হামলায় হিজবুল্লাহর হবু প্রধান সাফিউদ্দিন নিহত হয়েছেন।

যদিও এই নিয়ে এখনও পর্যন্ত হিজবু্ল্লাহর তরফে কোন মন্তব্য করা হয় নি। শুধু বলা হয়েছে হামলার পর থেকেই যোগাযোগ বিছিন্ন হয়েছে সাফিউদ্দিনের সঙ্গে। বহু চেষ্টা করেও যোগাযোগ করা যায় নি। অন্যদিকে লেবাননের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলার পর থেকে ঐ অঞ্চলে উদ্ধারকার্য চালাতে পারছে না তাঁরা।  কেননা ইজরায়েল এই অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে। তাই তাঁরা পৌঁছোতে পারছে না।

উল্লেখ্য, হাশেম হল হিজবুল্লাহ সংগঠনের একজন অত্যন্ত উচ্চ পদস্থ সদস্য। একইসঙ্গে সংগঠনটির হবু প্রধানও বটে। সদ্যই ইজরায়েলি হামলায় নিহত হয়েছে প্রধান নাসরুল্লাহ। বৃহস্পতিবার(৭ অক্টোবর)বৈরুতে ইজরায়ের হামলার পর থেকেই কোন খোঁজ নেই হাশেম সাফিউদ্দিনের। এমতাবস্থায় সাফিউদ্দিনও হত্যার শিকার হলে হিজবুল্লাহ গোষ্ঠীর ক্ষতি চরমে পৌঁছোবে বলে মনে করছে বিশ্লেষকেরা।

বড় পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের, ১০ লক্ষ ফিলিস্তিনিকে লিবিয়ায় পুনর্বাসন করাবে মার্কিন প্রশাসন  

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের হামলা চালানোর হুমকি নেতানিয়াহুর

হিজবুল্লাহ প্রাক্তন প্রধান নাসরুল্লাহর জানাজায় অংশ নিতে বেইরুতে লাখো মানুষের ঢল

খতমের হুমকির পরেই ইজরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের, বাজল সতর্কতা সাইরেন

সাংবাদিকদের জন্য বিপজ্জনক মোল্লা ইউনূসের বাংলাদেশ, সতর্ক করল আন্তর্জাতিক সংগঠন

বন্ধ হবে কী রক্তক্ষয়ী যুদ্ধ ? গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে ভোট দিল ১৫৮ দেশ

অগ্নিগর্ভ সিরিয়ায় যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, দারা শহরের দখল নিল বিদ্রোহীরা

যুদ্ধে ক্ষতিগ্রস্ত লেবানিজদের ৫ কোটি ডলার অনুদান দেবে হিজবুল্লাহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]