Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ট্রামি’ আঘাতে লন্ডভন্ড ফিলিপাইনস, নিহত কমপক্ষে  ১২৬

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনসে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ট্রামি’। আর সেই ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে ফিলিপাইনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় দ্বীপপুঞ্জের একাধিক এলাকা। এখন পর্যন্ত ট্রামির আঘাতে প্রাণ হারিয়েছেন ১২৬ জন। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। বর্তমানে ফিলিপাইনের বন্যাকবলিত এলাকায় জোর কদমে চলেছে উদ্ধারকাজ।

প্রশাসনের তরফে জানান হয়েছে,   শনিবার বাতাঙ্গাস প্রদেশের তালিসে হ্রদ তীরবর্তী শহর তালিসে থেকে উদ্ধার করা হয়েছেন  হাজার হাজার বাসিন্দাদের। তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে খবর। তাদের মধ্যে আছে ১৪ বছর বয়সী কিশোরী। বর্তমানে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজতে জোরকদমে শুরু হয়েছে তল্লাশি।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস। তিনি বলেন, ‘ঝড়ের কারণে ভারী বৃষ্টিপাত হয়েছে। কিছু এলাকায় মাত্র ২৪ ঘণ্টায় এক থেকে দুই মাসের সমান বৃষ্টিপাত হয়েছে। তাতেই দেখা দিয়েছে বন্যা। এখন পর্যন্ত ৬ হাজার ৩০০টিরও বেশি বাসিন্দাদের  জরুরি আশ্রয়কেন্দ্রে পাঠান হয়েছে। সুরক্ষার কথা মাথায় রেখে স্কুল ও সরকারি অফিস বন্ধ রয়েছে।‘ বলা বাহুল্য, প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরের মধ্যবর্তী দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জ ফিলিপাইনে প্রতি বছর প্রায় ২০টি ঝড় ও টাইফুন আঘাত হানে। ২০১৩ সালে, টাইফুন হাইয়ানের তাণ্ডবে প্রাণ হারিয়েছিলেন ৭,৩০০ জনেরও বেশি বাসিন্দা। বহু মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিলেন সেই সময়।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00