মুখরক্ষা ট্রাম্পের, টানটান উত্তেজনা শেষে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথই

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার ৫ দিনের মধ্যে মুখ পুড়তে চলেছিল ডোনাল্ড ট্রাম্পের। শেষ পর্যন্ত তাঁকে বাঁচিয়ে দিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর নির্ণায়ক ভোটে জিতে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথই।  

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওযার আগেই পিট হেগসেথইকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসাবে নিয়োগের কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ওই সিদ্ধান্ত মানতে পারেননি রিপাবলিকানদের একাংশ। শুক্রবার (২৪ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে হেগসেথইয়ের নিয়োগ নিয়ে ভোটাভুটি হয়। আর ভোটাভুটি ঘিরেই নাটকীয় ঘটনা ঘটে। ডেমোক্র্যাট ও নির্দলদের পাশাপাশি রিপাবলিকানদের তিন সিনেট সদস্যও হেগসেথইয়ের বিরুদ্ধে ভোট দেন। ফলে হেগসেথই ৫০টি ভোট পান এবং বিপক্ষে ভোট পড়ে ৫০টি। অর্থা‍ৎ টাই হয়। আর তখনই পরিত-রাতা হিসাবে আবির্ভূত হন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সিনেটে পৌঁছে তিনি হেগসেথইয়ের পক্ষে ভোট দেন। আর তাতেই প্রতিরক্ষামন্ত্রী হিসাবে নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হন ট্রাম্পের প্রতিনিধি।মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ভাইস প্রেসিডেন্টের কাস্টিং ভোটে মন্ত্রিসভার কোনও সদস্যের নিয়োগ চূড়ান্ত হল। ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তাঁর মনোনীত শিক্ষামন্ত্রী বেটসি ডেভোসের নিয়োগ চূড়ান্ত করতে ভাইস প্রেসিডেন্টের ভোটের প্রয়োজন হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স’ নিউজের অন্যতম উপস্থাপক হেগসেথই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ। আর সেই ঘনিষ্ঠতার পুরস্কার হিসাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।

‘জঙ্গি নিধনে পাশে আছি’, রাজনাথ সিংহকে আশ্বাস মার্কিন প্রতিরক্ষা সচিবের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]