Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতকে টেক্কা দিতে নয়া অ্যাপ আনছে পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের সঙ্গে টেক্কা দিতে চাইছে পাকিস্তান। ভারতের একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপ্। শুধু বার্তা পাঠানো নয় একাধিক সুবিধা মেলে এই অ্যাপে। অডিও-ভিডিও বার্তা পাঠানো যায়। দূরান্তরে যোগাযোগ করা যায়। এবার হোয়াটসঅ্যাপের সঙ্গে পাল্লা দিতে নতুন অ্যাপ চালু করেছে পাকিস্তান। 

পাকিস্তানে চালু হওয়া এই অ্যাপের নাম বিপ পাকিস্তান। ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ডের সহযোগিতায় পাকিস্তানের আইটি মন্ত্রণালয় এই অ্যাপটি তৈরি করেছে।এই সপ্তাহেই অ্যাপটি চালু হতে চলেছে।

তথ্য প্রযুক্তি মন্ত্রী আমিনুল হক বলেন, এই অ্যাপটি শুধুমাত্র পাকিস্তানের সার্ভারে সমস্ত ব্যবহারকারীর ডেটা সংরক্ষণ করবে। অ্যাপটি জাতীয় আইটি বোর্ডের তত্ত্বাবধানে থাকবে। এর সার্ভার এবং সোর্স কোড শুধুমাত্র পাকিস্তানে আছে। তবে এই অ্যাপটি এখন থেকেই সবাই ব্যবহার করতে পারবেনা।  

এই অ্যাপটি শুধুমাত্র সরকারি কর্মচারীরা ব্যবহার করতে পারবে। পাকিস্তান তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয় এবং এনআইটিবি-এর মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত হচ্ছে। পরবর্তী পর্যায়ে অন্যান্য মন্ত্রণালয় ব্যবহার করতে পারবে। এরপর সর্বসাধারণের জন্য এই বছরের শেষে অ্যাপটি চালু করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই অ্যাপ হোয়াটস অ্যাপের বিকল্প হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00