Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লা লিগা শুরুর মুখেই গুরুতর চোট পেলেন রিয়াল গোলরক্ষক কোর্তোয়া

আন্তর্জাতিক ডেস্ক: সময়টা মোটেও ভাল যাচ্ছে না বেলজিয়ামের তারকা ফুটবলার তথা রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়ার। বৃহস্পতিবার সতীর্থদের সঙ্গে অনুশীলনের সময়ে চোট পেয়েছেন তিনি। পায়ের লিগামেন্ট ছিড়ে যাওয়ায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন। দলের দুর্ভেদ্য প্রহরীর চোটের পরেই বিকল্প গোলরক্ষকের খোঁজ শুরু করেছে রিয়াল মাদ্রিদের কর্তারা। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন গোলরক্ষক ডেভিড ডে হেয়াকে […]

জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা নিয়ে সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি, বারাণসী: জ্ঞানবাপী মসজিদে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের বৈজ্ঞানিক সমীক্ষা নিয়ে সংবাদ প্রকাশ ও সম্প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল বারাণাসীর জেলা আদালত। বৃহস্পতিবার বিচারক অজয় কুমার বিশ্বেস ওই নিষেধাজ্ঞা জারি করেছেন। একই সঙ্গে সমীক্ষার কাজে নিয়োজিত পুরাতত্ত্ব সর্বেক্ষণের সমীক্ষকদের সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতেও নিষেধ করা হয়েছে। হিন্দু পক্ষের দাবি মেনে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার […]

অনির্দিষ্টকালের জন্য লোকসভা থেকে সাসপেন্ড অধীর চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অসংসদীয় আচরণের অভিযোগে কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে লোকসভা থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। মণিপুর নিয়ে অনাস্থা প্রস্তাব খারিজের পরেই অসংসদীয় আচরণের জন্য লোকসভায় কংগ্রেসের দলনেতাকে সাসপেন্ড করার প্রস্তাব পেশ করেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি। কংগ্রেস ও ইন্ডিয়া জোট শূন্য লোকসভায় সহজেই পাশ হয়ে যায় বহরমপুরের সাংসদের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব। […]

বিরোধী শূন্য লোকসভায় মণিপুর নিয়ে মুখ খুললেন মোদি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মণিপুর নিয়ে আনা অনাস্থা প্রস্তাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জবাবি ভাষণের মাঝপথেই ওয়াক আউট করল বিরোধীরা। তার পরে প্রায় ঘন্টাখানেক ধরে বিরোধী শূন্য লোকসভাতে ভাষণ দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। যে মণিপুরের জাতি হিংসা নিয়ে অনাস্থা আনা হয়েছে, সেই মণিপুর নিয়ে বলার জন্য মিনিট পাঁচেক সময় ব্যয় করলেন মোদি। বাকি নাতিদীর্ঘ ভাষণের অধিকাংশ সময়ই কংগ্রেস, […]

অসুস্থ লিয়েন্ডার পেজের মা, ভর্তি হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ ভারতের টেনিস কিংবদন্তি তারকা লিয়েন্ডার পেজের মজেনিফার পেজ। জানা গিয়েছে, তিনি ক্যান্সারে আক্রান্ত। আপাতত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই সকলেই ভারতের প্রাক্তন মহিলা বাস্কেট বল দলের অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করেছেন। সূত্রের খবর, তাঁকে কলকাতারই এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন। […]

লোকসভা ভোটের প্রস্তুতি, জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৪ লোকসভা নির্বাচন আসন্ন। এই নির্বাচন দেশের ১৮তম লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে নানা রাজনৈতিক দল। এবার প্রশাসনিক স্তরেও প্রস্তুতি শুরু হল। পশ্চিমবঙ্গের জেলা শাসকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। একপ্রকার বলা যেতে পারে, ২০২৪ লোকসভা নির্বাচনের বাদ্যি বেজেই উঠল।    জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ অগস্ট এই […]

কর্নাটকের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিজেপি জমানায় কোভিড বিধি লঙ্ঘনের দায়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহার করল কর্নাটক সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী এইচ কে পাটিল এ খবর জানিয়েছেন। গত বছর জানুয়ারির ৯ তারিখে রাজ্য কংগ্রেসের উদ্যোগে বেঙ্গালুরুতে মেকাদাতু নামে […]

লুকাকু দলে আসতে পারে শুনে বিক্ষোভ জুভেন্তাস সমর্থকদের

নিজস্ব প্রতিনিধি: মাঠে চলছিল জুভেন্তাস নেক্সট জেন ও জুভেন্তাস মূল দলের ম্যাচ। সেখানে হঠাৎ মাঠের ভেতরে সমর্থকরা ঢুকে পড়ে। আর দিতে শুরু করে স্লোগান। দেখায় বিক্ষোভও। কার্যত হুশিয়ারি দিয়ে জুভেন্তাসের সমর্থকেরা বলেন, ‘Juventas don’t try to take Lukaku in our team’. (জুভেন্তাস সাবধান! লুকাকুকে দলে নেওয়ার চেষ্টা করো না।) ইন্টার মিলান থেকে লুকাকুকে নিতে পারে […]

রাজ্যে ফের করোনা আতঙ্ক, কলকাতায় করোনার বলি মহিলা

নিজস্ব প্রতিনিধিঃ ফের কলকাতায় করোনা আতঙ্ক? বেলেঘাটার আইডি হাসপাতালে করোনায় এক মহিলার মৃত্যুর ঘটনায় ফের চিন্তার ভাঁজ শহরবাসীর। সম্প্রতি ডেঙ্গুর বাড়বাড়ন্তে নাজেহাল রাজ্যের একাধিক জেলা। এর মধ্যেই করোনায় মৃত্যুর খবর। নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে। জানা গিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত ওই মহিলার নাম সোনালি সরকার(৪১)। তিনি দক্ষিণ ২৪ পরগণার গড়িয়া এলাকার বাসিন্দা। গত ২ […]

প্রকাশ্যে এল গলসীর আশ্রমের অবহেলার ছবি

নিজস্ব প্রতিনিধি: সামনেই ১৫ অগাষ্ট স্বাধীনতা দিবস। তার আগে জেনে নিন স্বাধীনতা দিবসের কিছু খুঁটিনাটি ইতিহাস। পূর্ব বর্ধমানের গলসীর চান্না আশ্রম। যা কিনা স্বাধীনতা সংগ্রামীদের গোপন ডেরা ছিল। ব্রিটিশ শাসনকে উৎখাত করার প্রতিজ্ঞা নিয়ে চন্দন গাছের জঙ্গলে ঘেরা খড়ি নদীর পারে গলসীর চান্নাগ্রামে ১৯০৭ সালে বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দোপাধ্যায় ওরফে শ্রীমৎ স্বামী নিরালম্ব প্রতিষ্ঠা করেন এক […]

দুশো টাকা খরচেই বাঁচবে প্রাণ, বড় পদক্ষেপ লালবাজারের

নিজস্ব প্রতিনিধিঃ খরচ মাত্র দুশো টাকা। আর তাতেই বাঁচবে প্রাণ। তবুও এই সামান্য টাকা খরচ করে সতর্ক থাকেনা বড় ট্রাক-লরি-বাসের মত যানবাহনেরা। তাই এবার পথে নেমেছে লালবাজার। শহরে নিত্যদিন পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি টনক নড়িয়েছে বেহালা চৌরাস্তায় শিশু মৃত্যুর ঘটনা। মূলত পথ দুর্ঘটনাগুলির জন্য দায়ী ‘ব্লাইন্ড স্পট’। যার জেরে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। ব্লাইন্ড স্পট […]

সমকামীতা প্রচারের অভিযোগে কুয়েতে নিষিদ্ধ বার্বি

নিজস্ব প্রতিনিধি: মুসলিম অধ্যুষিত অঞ্চলে সমকামীতার বিষয়টি উদ্বেগের। তাই এবার সিনেমাতে কাঁচি করল তারা। বার্বি একটি হিট সিনেমা। যেখানে রূপান্তরকামী বা সমকামীর বিষয়টি দেখানো হয়েছে। আর সেই কারণেই কুয়েত ও লেবাননে ব্যানড করা হল এই সিনেমাটি। কুয়েতের সিনেমা সেন্সরশিপ কমিটির প্রধান লাফি আল-সুবেই জানিয়েছেন, বার্বি কুয়েতি সমাজকে ভুলপথে চালিত করতে পারে। এমনিতেই যেকোন বিদেশী চলচ্চিত্রের […]

নীল রঙের ব্র্যান্ডেড গাড়ি থেকে নামলেন সস্ত্রীক রোহিত, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিনিধি: দলের তরুণ ক্রিকেটাররা যখন ক্যারিবিয়ানদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলছেন, সেখানে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে দলের সিনিয়র খেলোয়াড়রা বিশ্রামে রয়েছেন। কেউ আমেরিকা থেকে মুম্বই ঘুরে এলেন তো, কেউ আবার নিজের হেয়ার স্টাইল বদলালেন। কার্যত খুশ মেজাজে রয়েছেন টিম ইন্ডিয়ার সিনিয়ররা। আর এবার এমনই এক খুশ মেজাজে সস্ত্রীক ক্যামেরাবন্দী হলেন ভারতের একদিনের দলের অধিনায়ক […]

স্বস্তিতে মানিক ভট্টাচার্য, পাঁচ লক্ষ টাকা জরিমানার নির্দেশ খারিজ

নিজস্ব প্রতিনিধিঃ স্বস্তিতে মাণিক ভট্টাচার্য। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা বাবদ পাঁচ লক্ষ টাকা দিতে হবে না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের একাধিক অংশ খারিজ করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।   অভিযোগ ছিল, মামলাকারী শাহিলা পরীক্ষা দিয়েও নম্বর জানতে পারেনি। তথ্যের অধিকার আইনে তিনি পরীক্ষার নম্বর […]

জঙ্গি সংগঠন জামাতুল আনসারকে নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশবিরোধী এবং নাশকতামূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগে নতুন গজিয়ে ওঠা জঙ্গি সংগঠন  জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-২ শাখার পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নয়টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হল। গত কয়েক মাস ধরেই বাংলাদেশে মাথাচাড়া […]

শুটিং ফ্লোরে চা না পেয়ে ক্ষোভে ফুঁসলেন অভিনেত্রী রুকমা রায়

নিজস্ব প্রতিনিধি: তৃণার ছোঁয়া লাগল কি এবার রুকমার গায়ে? এই নিয়ে টলিপাড়ায় চলছে জোর গুঞ্জন। কিছুদিন আগেই মাতঙ্গীর শুটিং ফ্লোরে তৃণা সাহা আর সোহিনী সরকারের মুখোমুখি দ্বন্দের ঘটনা প্রকাশ্যে এসেছে। ঝামেলা এমন পর্যায়ে পৌঁছেছে যে সিরিজ থেকে সরে গিয়েছেন অভিনেত্রী তৃণা সাহা। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি শুটিং ফ্লোরে অভব্য আচারণ করেছেন। এমনভাবে চিৎকার […]

কোটি কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ, গ্রেফতার দম্পতি

নিজস্ব প্রতিনিধিঃ লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদ তৈরি করতেন স্বামী স্ত্রী। এভাবেই কোটি কোটি টাকা আত্মসাৎ করতেন দম্পতি। এমনটাই অভিযোগ উঠেছে ব্যবসায়ী সুদীপ্ত বল ও তার স্ত্রী মিঠু নাগ বলের বিরুদ্ধে। অভিযুক্ত দম্পতি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমারর জামরুল তলা এলাকার বাসিন্দা। ২০ জন প্রতারিত ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতির বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার […]

লক্ষ্মীবারে পতন শেয়ারবাজারে, একদিনে ৩০৮ পয়েন্ট খোয়াল সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ৬৬ হাজারের গণ্ডি টপকানো হল না। উল্টে ধপাস করে পড়ল শেয়ারবাজার। একদিনেই প্রায় ৩০৮ পয়েন্ট খোয়াল সেনসেক্স। যার ফলে লক্ষ্মীবারেই লোকসানের মুখে পড়লেন বিনিয়োগকারীরা। সেনসেক্সের পাশাপাশি ধাক্কা খেয়েছে নিফটিও। একদিনে ৮৯ সূচক খুঁইয়েছে। বুধবার ৬৫ হাজার ৯৯৫ দশমিক ৮১ সূচক নিয়ে বন্ধ হয়েছিল বাজার। এদিন আগের দিনের চেয়ে সামান্য কম সূচক নিয়ে […]

সূর্যকুমারের প্রশংসায় পঞ্চমুখ পাক প্রক্তনী আকমল

নিজস্ব প্রতিনিধি: বিরাট কোহলি বা রোহিত শর্মা নন, সূর্যকুমার যাদব যে কোনও সময় খেলার মোড় নিজের দিকে ঘুরিয়ে দিতে পারেন। এই ক্ষম্নতা তাঁর রয়েছে। নিজের ইউটিউব চ্যানেলে এমনই মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের গুয়ানায় ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের তিন নম্বর টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। এই ম্যাচ ছিল হার্দিকদের কাছে মরণ-বাঁচন […]

নিষিদ্ধ কাফসিরাপ পাচারের চেষ্টা, গ্রেফতার তিন যুবক

নিজস্ব প্রতিনিধিঃ ফের উদ্ধার নিষিদ্ধ মাদকদ্রব্য। বৃহস্পতিবার যশোর রোডে এয়ারপোর্টের কাছে নিষিদ্ধ মাদকমিশ্রিত কাফসিরাপসহ গ্রেফতার তিন ব্যক্তি। গ্রেফতার করে রাজ্য এসটিএফ। যার বাজারমূল্য পঞ্চাশ লক্ষ টাকা। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য এসটিএফ বাহিনী তল্লাশি অভিযান চালায়। একটি সন্দেহভাজন ট্রাক আটক করেন তাঁরা। এই ট্রাক থেকেই […]

প্রকাশ্যে এল জওয়ানের নতুন পোস্টার

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্যে এল জওয়ানের নতুন পোস্টার। শাহরুখ খানের জওয়ান নিয়ে প্রতিদিনই বলিপাড়ার অন্দরে কান পাতলে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। ছবিটি আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে।  জানা গিয়েছে, গত সপ্তাহেই নির্মাতারা জিন্দা বান্দা চলচ্চিত্রের প্রথম ট্র্যাকটি রিভিল করেছেন। ইতিমধ্যেই সেই ট্র্যাকটি টক অফ দ্য টাউন হয়ে উঠেছে। নির্মাতারা দর্শক মনে উত্তেজনা তৈরি করতে কোনও […]

দুই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ মালদহে

নিজস্ব প্রতিনিধিঃ নাবালিকা গণধর্ষণের অভিযোগ দুই নাবালকের বিরুদ্ধে। মালদহের গাজলের পান্ডুয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। দুই নাবালিকার সঙ্গে এই মর্মান্তিক অপরাধ ঘটেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই গাজোল থানায় এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, দুই নাবালিকাকে গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে অভিযুক্ত দুই […]

0:00