Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতের আকাশসীমায় ১০ মিনিট ধরে উড়ল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান

অবশেষে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর বিমানটি মুলতানে সফলভাবে অবতরণ করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের আকাশসীমায় প্রায় ১০ মিনিট ধরে উড়ল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (Pakistan International Airlines) বিমান। রবিবার এক সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে। ভারী বৃষ্টির কারণে বিমানটি লাহোর বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয়ে ভারতের আকাশসীমায় ঢুকে পড়েছিল।

সংবাদ মাধ্যম দ্য নিউজ (The News) একটি প্রতিবেদনে জানিয়েছে, গত ৪ মে রাত ৮টা নাগাদ পিআইএ (Pakistan International Airlines) এর বিমান পিকে ২৪৮ (PK248) ওমানের মাস্কাট থেকে পাকিস্তানের লাহোরে আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে (Allama Iqbal International Airport) নামার চেষ্টা করছিল। কিন্তু সেই সময় ভারী বৃষ্টির কারণে বিমানটি নামতে ব্যর্থ হয়।

অবশেষে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নির্দেশে, বিমানটি বেশ কিছুক্ষণ ধরে চক্কর কাটে। পথ হারিয়ে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে সেটি। বাধনা থানা এলাকা থেকে ভারতীয় আকাশসীমায় বিমানটি ১৩ হাজার ৫০০ ফুট উচ্চতায় ২৯২ কিমি প্রতি ঘন্টা বেগে প্রবেশ করে। ভারতের পঞ্জাবের তারান সাহিব (Taran Sahib) ও রসুলপুর (Rasulpur) শহরের উপর দিয়ে ৪০ কিমি ভ্রমণের পর বিমানটি নওশেহরা পান্নুয়ান (Naushehra Pannuan) থেকে ফিরে যায়। ভারতের আকাশসীমায় বিমানটি ২০ হাজার ফুট উচ্চতায় উড়েছিল। অবশেষে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর বিমানটি মুলতানে সফলভাবে অবতরণ করে।

ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি পাকিস্তানের

ভিসা পাসপোর্ট নিয়ে উড়ানে পাড়ি বাজের

লোকসানের মুখে পড়ে নিলামে উঠছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস

আসনে নিয়ে এবার বিমানের মধ্যে মারামারি ২ যাত্রীর

ভুল করে যাত্রীবাহী বিমান বরফঢাকা নদীতে, তারপর…..

জ্বালানিভাণ্ডারে ঘাটতি, ৪৮টি বিমান বাতিল পাকিস্তানে

দেনার দায়ে মালয়েশিয়ার বিমানবন্দরে বাজেয়াপ্ত যাত্রী বোঝাই পাকিস্তানি বিমান

Helicopter Toto-তে মজেছে চাকদা, ভাড়া মাত্র ১০টাকা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00