Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভুল করে যাত্রীবাহী বিমান বরফঢাকা নদীতে, তারপর…..

Share:

নিজস্ব প্রতিনিধি : ভুল করে বরফঢাকা নদীতে নেমে পড়ল রুশ যাত্রীবাহী বিমান। পাইলটের ভুলের কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। পরে অবশ্য বিমানটিকে নির্দিষ্ট বিমানবন্দরেই অবতরণ করানো হয়।

সংবাদ সংস্থা বিবিসির তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে পি এল ২১৭ নামক রুশ বিমানটি ইয়াকুটস্ক থেকে যাত্রা শুরু করেছিল। বিমানটির গন্তব্যস্থল ছিল জাইরিয়াঙ্কা। এই অঞ্চলটি পূর্ব সাইবেরিয়ায় অবস্থিত। বিমানটির ইয়েকুটস্কে ফিরে আসার আগে স্রেডনেকোলিমস্ক নামে একটি শহরে নামার কথা ছিল। কিন্তু দেখা যায় সেখানে না নেমে বিমানটি নেমে পড়ে বরফে ঢাকা কোলিমা নদীর মাঝখানে। জানা গিয়েছে, উড়োজাহাজটি নদীর বালুতটে অবতরণ করেছিল।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাইলটের ভুলের জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।বিমানটিতে মোট ৩৪ জন যাত্রী ছিলেন। পাশাপাশি একজন পাইলট ও চার জন ক্রু সদস্যও ছিলেন।এই ঘটনায় তাঁদের কোনও ক্ষতি হয়নি বলেই খবর। জানা গিয়েছে, বিমানটি শেষ পর্যন্ত জারিয়াঙ্কা বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করে। যেখানে এই বিমানটি অবতরণ করেছিল, সেখানকার তাপমাত্রাও মাইনাস ৪০ ডিগ্রির আশেপাশে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00