Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়ায় থানায় জঙ্গি হামলা, নিহত চার পুলিশ কর্মী

রবিবার দুপুরে লক্কি মারওয়াতের বাগরাই থানায় হামলার ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের রক্তাক্ত পাকিস্তানের মাটি। রবিবার খাইবার-পাখতুনখাওয়ায় এক থানায় হামলা চালিয়ে চার পুলিশ কর্মীকে খুন করেছে জঙ্গিরা। নির্বিচারে চলা গুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। এখনও কোনও জঙ্গি সংগঠন হামলার দায় নেয়নি। হামলাকারীদের ধরতে ইতিমধ্যেই চিরুণি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা রক্ষীরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর সারে বারোটা নাগাদ খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের লক্কি মারওয়াতের বারগাই থানায় অতর্কিতে হানা দেয় জঙ্গিরা। পুলিশ কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে। একাধিক পুলিশ আধিকারিক ও কর্মী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সম্বিৎ ফিরে পেয়ে জঙ্গিদের উদ্দেশে পাল্টা গুলি চালান পুলিশ কর্মীরা। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষন গুলিযুদ্ধ চলে। শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় জঙ্গিরা।

হামলার খবর পেয়েই বিশাল নিরাপত্তা বাহিনী থানায় ছুটে আসে। গুলিবিদ্ধদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন চার পুলিশ কর্মী। হামলার প্রত্যক্ষদর্শী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার সহ নানা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। থানায় তাকা আগ্নেয়াস্ত্র লুঠের উদ্দেশেই হামলা চালিয়েছিল। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত হামলার দায়িত্ব না নিলেও পুলিশ আধিকারিকরা সন্দেহ করছেন তেহরিকে তালিবান পাকিস্তান কিংবা ইসলামিক স্টেট (খোরাসান) হামলার পিছনে থাকতে পারে। হামলাকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে। হামলাকারীদের খতম করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের বালুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ১৩ জঙ্গি

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার,বরখাস্ত পাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

পাকিস্তানে আত্মঘাতী হামলায় মৃত্যু পাঁচ চিনা নাগরিকের

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ১১ শ্রমিক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00