Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘উচিত শিক্ষা দেব’ ফের আমেরিকাকে চোখ রাঙাল কিমের দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ট্রাম্পকে সরাসরি হুমকি দিলেন কিমের বোন কিম ইয়ো জং। জানালেন মার্কিন উসকানির জবাব দেওয়া হবে।যা নিয়ে শোরগোল বিশ্ব রাজনীতি।সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় এয়ারক্রাফট পাঠিয়েছে আমেরিকা।তাতেই ক্ষোভে ফুঁসছে কিমের দেশ(উত্তর কোরিয়া)। গত রবিবার মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে পৌঁছায়।দক্ষিণ কোরিয়ার প্রতি মার্কিন সমর্থন জানাতেই প্রতিশোধে নেশায় মত্ত হয়ে পড়েছে উত্তর কোরিয়া।

এই নিয়ে উত্তর কোয়িয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেন, ‘আমেরিকা ক্রমশ যুদ্ধের আশঙ্কা তৈরি করছে।তারা সমানে উসকানি দিয়ে যাচ্ছে।যা ঠিক নয়।এরম চলতে থাকলে উত্তর কোরিয়া চুপচাপ বসে থাকবে না।এর জবাব দেওয়া হবে শীঘ্রই।’

একইসঙ্গে কিম ইয়ো জং বলেন, আমেরিকা ও তার পেটোয়া দেশ(দক্ষিণ কোরিয়া)এখন সংঘাতের পথে হাঁটছে।আত্মঘাতী পথে চলছে তারা।তিনি বলেন, উত্তর কোরিয়া এখন সব বিকল্প খতিয়ে দেখবে। শত্রুদের আর ছাড় দেওয়া হবে না।

ট্রাম্পকে উদ্দেশ্য করে কিমের বোন জানান, ‘আমেরিকায় নতুন প্রশাসন আসার পর তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক তৎপরতা বাড়িয়েছে। তারা আগের প্রশাসনের বিরুদ্ধাচরণের নীতি নিয়ে চলছে। এর ফল ভাল হবে না।’

উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে কিমের ভালই সম্পর্ক ছিল।এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠকও করেছিলেন। এবারও ট্রাম্প আশা রাখছেন কিম জং উনের সঙ্গে দেখা করবেন তিনি। তবে এতে কিম জং উনের মত আছে কিনা তা এখনও জানা যায় নি। তবে বিশ্লেষেকরা মনে করছেন ট্রাম্পের সঙ্গে কিমের হারানো সম্পর্ক ফিরে আসতে পারে।

লস অ্যাঞ্জেলসের রাস্তায় মার্শাল আর্ট দেখাতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা ভারতীয়

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

একই নম্বরের টিকিটে বাজিমাত, লটারিতে ৩৫.৫ লক্ষ খরচ করে যুবক জিতলেন প্রায় দশ কোটি

ক্যান্সারের গবেষণাপত্র চুরি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিঠটানের চেষ্টা, গ্রেফতার চিনা চিকিৎসক

ট্রাম্প প্রশাসনের রোষের শিকার মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00