Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আচমকাই কাতারগামী সব বিমান বাতিল মরক্কোর

কী কারণে বাতিল, সে ব্যাপারে বিবৃতিতে কিছু তারা জানায়নি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাতার যাওয়ার সব বিমান আচমকাই বাতিল করে দিল মরক্কো এয়ারলাইন। বুধবার মরক্কো এয়ারলাইন বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। কী কারণে বাতিল, সে ব্যাপারে বিবৃতিতে কিছু তারা জানায়নি। শুধু বলা হয়েছে, কাতার সরকারের তরফ থেকে বিশেষ অনুরোধের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়টার্সের তরফ থেকে কাতার সরকারের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করা হলে তারা কিছু জানায়নি।

কাতার বিশ্বকাপ উপলক্ষ্যে মরক্কো এয়ারলাইন অতিরিক্ত ৩০টি বিমান পরিষেবা শুরু করে। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মরক্কো খেলতে নামবে ফ্রান্সের বিপক্ষে। মঙ্গলবার আচমকাই রয়্যাল এয়ার ম্যারোক বিমান সংখ্যা ৩০ থেকে কমিয়ে ১৪-তে নিয়ে আসে। আর বুধবার তারা পুরোপুরি বিমান পরিষেবা স্থগিত রাখার কথা ঘোষণা করে। বিমান সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, মঙ্গলবার এবং বুধবার যাদের কাতার যাওয়ার কথা ছিল, তাদের প্রত্যেকের টিকিটের মূল্য ফেরত দিয়ে দেওয়া হবে।

বুধবার ফ্রান্স-মরক্কোর সেমিফাইনাল দেখার জন্য যারা কাতার যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তারা রীতিমতো হতাশ।

এদিকে, আজ বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স খেলতে নামবে মরক্কোর বিরুদ্ধে। মরক্কো এখনও পর্যন্ত ছয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে। প্রথম ১৯৭০-য়ে। শেষবার ২০১৮-তে। তবে তারা একবারের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি। অন্যদিকে, ফান্স বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। ইতিহাস গড়া আফ্রিকার দলটির আধিপত্য ধরে রাখতে পারবে কিনা, সেটাই এখন দেখার।

আরও পড়ুন খেলা দেখতে চার হাজার কিলোমিটার হেটে কাতার

ভিসা পাসপোর্ট নিয়ে উড়ানে পাড়ি বাজের

যৌন সম্পর্কের বিনিময়ে ছাত্রীদের ভাল নম্বর, কুলাঙ্গার শিক্ষকের কারাদণ্ড

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00