Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যৌন সম্পর্কের বিনিময়ে ছাত্রীদের ভাল নম্বর, কুলাঙ্গার শিক্ষকের কারাদণ্ড

‘সাজাপ্রাপ্ত শিক্ষক মরক্কোর কাসাব্লাঙ্কা শহরের হাসান আই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভবিষ্যতের নাগরিকদের দিশা দেখানোর ও নৈতিকতা শেখানোর গুরুদায়িত্ব ছিল তাঁর কাঁধে। অথচ তিনিই জড়িয়ে পড়েছিলেন অনৈতিক কাজের। পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়ার টোপ দিয়ে একের পর এক ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে নিজের যৌন লালসা চরিতার্থ করার অপরাধে বুধবার মরক্কোর এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দু’বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে দেশটির আদালত। যদিও নির্যাতিতা পড়ুয়াদের পরিবারের অভিভাবকরা অভিযুক্তের সাজায় খুশি নয়। তাঁদের অভিযোগ, গুরু পাপে লঘু দণ্ড দেওয়া হয়েছে কুলাঙ্গার শিক্ষককে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘এএফপি’ জানিয়েছে, ‘সাজাপ্রাপ্ত শিক্ষক মরক্কোর কাসাব্লাঙ্কা শহরের হাসান আই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। গত বছরের সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক সম্বলিত এসএমএসের বিষয়টি ফাঁস হয়ে যায়। ফাঁস হওয়া এসএমএস অনুযায়ী, অভিযুক্ত কুলাঙ্গার শিক্ষক যৌন সম্পর্ক স্থাপনের নামে ছাত্রীদের ভালো নম্বর পাইয়ে দেওয়ার টোপ দিচ্ছেন। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। বিষয়টি আদালতে গড়ায়। বুধবার অভিযুক্ত শিক্ষককে দু’বছরের কারাদণ্ডের সাজা শোনাতে গিয়ে বিচারক বলেছেন, একজন শিক্ষক হয়েও অভিযুক্ত যে আচরণ করেছেন, তা অশোভনীয়, সহিংস ও যৌন হয়রানিমূলক।’

শুধু ওই শিক্ষকই নয়, আরও চার শিক্ষকের বিরুদ্ধেও ব্যভিচারে উসকে দেওয়া,  লিঙ্গবৈষম্য ও মহিলাদের বিরুদ্ধে হিংসার অভিযোগ রয়েছে। একের পর এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের মতো অভিযোগ ওঠার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেশটির মানবাধিকার কর্মীরা অবশ্য বলছেন, যে সব ঘটনা প্রকাশ্যে আসছে, তা সিন্ধুতে বিন্দুর মতো। প্রচুর সংখ্যায় যৌন নির্যাতনের ঘটনা ঘটে। কিন্তু পারিবারিক সম্মান রক্ষার দোহাই পেড়ে ওই সব ঘটনা নিয়ে হইচই করা হয় না। পরিবারের ক্ষতি হতে পারে-এমন আশঙ্কায় অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ ধামাচাপা দেওয়া হয়।

মেদিনীপুরের আজব স্কুল, ২ পড়ুয়ার জন্য রয়েছেন ৩ শিক্ষক ও প্যারা টিচার

বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

ঘরে একা পেয়ে গৃহশিক্ষিকার হাত ধরে টানাটানি, গণধোলাই ব্যক্তিকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

SSC-র ফর্মে আবেদন জানিয়েছেন ৯০ শতাংশ ‘যোগ্য’রা

২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি তুঙ্গে, মঞ্চে সম্মান প্রদান শিক্ষকদের

বেলুড়ে নিজ উদ্যোগে AI-র মাধ্যমে স্কুলের কার্যক্রম

মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে কালীঘাটে চাকরিহারা ৬ শিক্ষিকা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00