Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রিটেনে দুই বছরে ছ’শো শিশুকে জামা-কাপড় খুলে তল্লাশি, সংখ্যাগরিষ্ঠই কৃষ্ণাঙ্গ

অভিযুক্ত পুলিশকর্মীদের বরখাস্তের দাবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বর্ণবাদের (racism) ঘটনায় ফের তপ্ত ব্রিটেন।

গত দুই বছরে ব্রিটেন পুলিশ ছয়শো শিশুকে বিবস্ত্র (strip-searched) করে তল্লাশি চালিয়েছে। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই কৃষ্ণাঙ্গ। এদের মধ্যে শিশুকন্যাও আছে। ভয়াবহ তথ্য আরও আছে। বেশ কয়েকজন শিশুকন্যার সঙ্গে তল্লাশির নামে অশালীন আচরণের অভিযোগ উঠেছে।

এই তথ্য প্রকাশ্যে আসতেই ব্রিটেনে (Britain) শুরু হয়েছে হৈচৈ। তল্লাশির নামে যে সব পুলিশকর্মীর অভব্য আচরণ করেছে, তাদের চাকরি থেকে বরখাস্তের দাবি উঠেছে। বলা হচ্ছে, শিশুরা কৃষ্ণাঙ্গ হওয়ায় তল্লাশির নামে কার্যত অত্যাচার চালিয়েছে। তল্লাশি চলেছে ২০১৮ থেকে ২০২০- এই দুই বছরের মধ্যে।

ঘটনা হল, ২০২০ সালে ঋতুচক্র (menstruating) চলাকালীন এক নাবালিকাকে চূড়ান্ত হেনস্থা করে ব্রিটিশ পুলিশ। ঘটনার কথা ছড়িয়ে পড়তে নানা প্রান্ত থেকে প্রতিবাদের ঝড় ওঠে। সেই প্রতিবাদ দেখে সকলেই প্রায় নিশ্চিত ছিলেন, তল্লাশির নামে পুলিশের বাড়াবাড়ি এবার বন্ধ হবে। সেই প্রত্যাশা যে ভুল ছিল, তা আরও একবার প্রমাণিত হল।

তল্লাশির নামে পুলিশের এই বাড়াবাড়িতে ফুঁসছে ব্রিটেনের শিশু অধিকার রক্ষা কমিশন (child right commission)। কমিশনের শীর্ষকর্তা ব়্যাচেল ডি-সুজা জানিয়েছেন, এই খবর যেমন দুঃখজনক, এই খবর একই সঙ্গে ভয়ঙ্কর। তল্লাশির নামে পুলিশের এই বাড়াবাড়ি কোনওভাবেই সমর্থন করা যায় না। শুধু শিশু অধিকার রক্ষা কমিশন নয়, ব্রিটেনের মানবাধিকার সংগঠনের তরফ থেকেও কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করা হয়েছে।

তল্লাশির নামে পুলিশের এই বাড়াবাড়ির খবরে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠায় মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এই ধরনের ঘটনা যাতে আগামীদিনে না ঘটে, তার জন্য পদক্ষেপ করা হয়েছে।

ইংল্যান্ডে ভারতীয় দলে যোগ দিলেন এই বিদেশি, কোন দায়িত্ব পেলেন?

চিকিৎসা সেরে লন্ডন থেকে ঢাকায় ফিরলেন খালেদা জিয়া, বিমানবন্দরে নেতা-কর্মীর ঢল

২০ বছর ধরে কোমায় সৌদি যুবরাজ, হাসপাতালের বেডে শুয়েই কাটল ৩৬তম জন্মদিন

তিন মাস আগে উপস্থিত হয়েছিলেন টাইম ট্রাভেলার চাকরি প্রার্থী

বর্ণবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ উঠল হরভজন সিংয়ের বিরুদ্ধে   

পিছিয়ে গেল বিদেশ সফরসূচি ! শনি সন্ধেতেই পাড়ি দিচ্ছেন মমতা,দুবাই হয়ে পৌঁছবেন লন্ডন

ছয় লক্ষা টাকা তুলতে গিয়ে ব্যর্থ, বাধ্য হয়ে মায়ের কাছে সৌরভকে খুনের কথা স্বীকার করেছিল মুসকান

‘ক্রেজি হুয়া রে’, মাইনাস ৩ ডিগ্রি তাপমাত্রায় লন্ডন মেট্রোয় সওয়ারি স্বল্পবসনা তরুণীর দল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00