Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নতুন রানি হিসেবে রাজার মেয়েকে বেছে নিল নিউজিল্যান্ডের মাওরিরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : প্রথম কম বয়সী রানি পেল নিউজিল্যান্ডের মাওরি জনগোষ্ঠী। মাওরি জনজাতির প্রধানদের কাউন্সিল না ওয়াই ই তে জো পাকি-কে তাদের রানি হিসাবে বেছে নিলেন। কে এই না ওয়াই ? তিনি হলেন মাওরি রাজা তুহেইশিয়ার এর ছোট মেয়ে। বয়স ২৭ বছর।

সদ্যই প্রয়াত হয়েছেন মাওরি রাজা তুহেইশিয়া। তাঁর হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পরেই রাজার মৃত্যু হয়। তাঁর অবর্তমানে খালি পড়েছিল সিংহাসন। কার দখলে যাবে সিংহাসন! এই নিয়ে বেশ কিছু দিন ধরে জল্পনা চলছিল।কেননা ঐতিহ্য অনুসারে রাজার বড় ছেলেই সিংহাসনে বসার ক্ষেত্রে প্রাধান্য পেয়ে থাকে। সেক্ষেত্রে প্রয়াত রাজার বড় ছেলেকে প্রথমে রাজা করার কথাও উঠেছিল। সেই নিয়ে চিন্তাভাবনা করার পর একটা সিদ্ধান্তে আসা হয়েছে। কিন্তু গত কয়েক বছরে না ওয়াইয়ের নাম পরবর্তী রানি হিসেবে প্রাধান্য পেয়েছে। ফলে নতুন রানি হিসেবে সিংহাসন পেলেন না ওয়াইয়।বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) না ওয়াই সিংহাসনে বসেন।

এই নিয়ে মাওরি কাউন্সিলের সাংস্কৃতিক পরামর্শদাতা জানিয়েছেন, ‘সাধারণ মাওরি ঐতিহ্য অনুসারে রাজার বড় ছেলেই সিংহাসনে বসার ক্ষেত্রে প্রাধান্য পায়।এক্ষেত্রে সেই ঐতিহ্য থেকে সরে এসেছেন মাওরিরা।’এই নিয়ে তিনি আরও জানান, ‘একজন তরুণী মাওরি নারী রানি হচ্ছেন এটা দেখাও সত্যিই সৌভাগ্যের বিষয়।না ওয়াই হলেন মাওরিদের দ্বিতীয় রানি। তবে তাঁর ঠাকুমা প্রথম রানি হয়েছিলেন। ২০০৬ সালে(না ওয়াই এর ঠাকুমা)তিনি মারা যান।

এই গোষ্ঠীর(মাওরিরা)প্রধানরা না ওয়াইকে রানি হিসেবে বেছে নেওয়ার পর তাঁকে নিয়ে এসে সিংহাসনে বসান। চিরাচিরত পোশাক ও অস্ত্র হাতে মাওরি যুবকরা উৎসব পালন করেন। না ওয়াই কাঠের সিংহাসনে এসে বসেন।না ওয়াইের (রানির) মাথায় ছিল পাতার মুকুট, এবং গলায় ছিল তিমির হাড়ের নেকলেস। কানে দুল।

মাওরি কাউন্সিলের সাংস্কৃতিক পরামর্শদাতা আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই), জেনেটিক পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়নসহ আরও অনেক সামাজিক পরিবর্তনের এই সময়ে নিউজিল্যান্ডের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী নানা প্রশ্ন ও চ্যালেঞ্জের মুখোমুখি।এমতাবস্থায় মাওরিরা নেতৃত্বের আসনে নতুন ও তরুণ প্রজন্মের কাউকে আশা করছিল।

উল্লেখ্য, মাওরিদের রাজা বা রানির হাতে কোনো আইনি ক্ষমতা নেই, এটা মূলত আলংকারিক পদ। তবে মাওরিদের মধ্যে রাজা ও রানির একটা প্রভাব আছে। দলের মধ্য থেকে  তাঁদের সম্মান করা হয়ে থাকে।

সাতসকালে কেঁপে উঠল নিউজিল্যান্ডের মাটি!দুলে উঠল ভবন,আতঙ্কে স্থানীয়রা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00