Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তোষাখানা মামলায় ইসলামাবাদ হাইকোর্টে স্বস্তি ইমরানের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: একের পর এক মামলায় জর্জরিত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বস্তি দিল ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার তোষাখানা মামলায় পাকিস্তান তেহরিকে ইনসাফ চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দিল ইসলামাবাদ হাইকোর্ট। ইমরানের বিরুদ্ধে তোষাখানা মামলাকে অগ্রহণযোগ্য বলে জানিয়ে দিয়েছেন ইসমাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ।

প্রধানমন্ত্রীর কুর্সি খোয়ানোর পরেই পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যানের বিরুদ্ধে  বিদেশ থেকে পাওয়া উপহার অবৈধভাবে বিক্রির অভিযোগ তুলে মামলা দায়ের করে পাকিস্তানের দুর্নীতি দমন কমিশন। অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রী হিসেবে বিদেশ থেকে যে উপহার পেয়েছিলেন ইমরান খান তা সরকারি তোষাখানায় জমা না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন। চারটি উপহার বিক্রির অভিযোগে পিটিআইয়ের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়। এমনকি ইমরান খানকে সাংসদ পদ থেকে বরখাস্ত করে তাঁকে সরকারি পদে থাকার অযোগ্য ঘোষণা করেন শাহবাজ শরিফের ভৃত্য হিসেবে পরিচিত পাকিস্তানের মুখ্য নির্বাচনী কমিশনার।  

ওই মামলাকে খারিজের জন্য নিম্ন আদালতের দ্বারস্থ হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। তিনি দাবি করেন, এই মামলা অগ্রহণযোগ্য। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই ধরনের মামলা করা হয়েছে। যদিও নিম্ন আদালত প্রাক্তন প্রধানমন্ত্রীর আর্জি খারিজ করে বিচার প্রক্রিয়া চালানোর সিদ্ধান্ত নেয়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইমরান। গত ২৩ জুন মামলার শুনানি শেষের পরে রায়দান স্থগিত রেখেছিলেন প্রধান বিচারপতি আমির ফারুখ। এদিন রায়ে তিনি জানিয়ে দিয়েছেন, ‘ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা মামলার গ্রহণযোগ্যতা নেই।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00