Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৬০ বছরের উর্ধ্বেও লক্ষী ভান্ডারের সুবিধে মিলবে, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি,আউসগ্রাম: রাজ্যের মহিলাদের জন্য ফের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়(CM Mamata Banerjee)। জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডারের আর্থিক অনুদান এখন মহিলারা ৬০ বছর উর্ধ্বেও পাবেন। প্রতিমাসে মহিলাদের যে আর্থিক অনুদান দেওয়া হয় তাতে রীতিমতো খুশি বাংলার মা-বোনেরা। পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই জনপ্রিয় প্রকল্পকে হাতিয়ার করতে বাধ্য হয়েছেন। দিনের পর দিন লক্ষ্মীর ভান্ডার জনপ্রিয় […]

সাডেন ডেথে কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন সুনীলরা

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সাডেন ডেথে কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হলেন সুনীল ছেত্রীরা। মঙ্গলবার রাতে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা অমীমাংসিতভাবে শেষ হওয়ায় ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর তাতেই বাজিমাত করে ইগর স্তিমাচের ছেলেরা। ৫-৪ গোলে কুয়েতকে হারিয়ে সাফ কাপ ঘরে তোলেন সুনীল-মহেশ সিংরা। সেমিফাইনালের মতো ফাইনালেও ভারতকে জেতালেন গোলরক্ষক গুরপ্রীত সিং। এ […]

সিনিয়র ক্রিকেট দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জল্পনার অবসান। ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের প্রধান নির্বাচক হলেন প্রাক্তন পেসার অজিত আগরকর। মঙ্গলবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ৪৫ বছর বয়সী প্রাক্তন জাতীয় ক্রিকেটার পদত্যাগী প্রধান নির্বাচক চেতন শর্মার স্থলাভিষিক্ত হলেন। গত ২২ জুন বিসিসিআইয়ের পক্ষ থেকে পদত্যাগী চেতন শর্মার জায়গায় নতুন নির্বাচক […]

বিরবাহা হাঁসদার কনভয়ে হামলার ঘটনায় ৭ কুড়মি নেতা ছাড়া পেলেন

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ভোটের মুখে ছাড়া পেলো কুড়মি নেতারা। ছাড়া পাওয়া নেতাদের ফুলে, মালায়, মিষ্টিতে বরন করে নেয় কুড়মি মানুষজন। মিছিল করে ঝাড়গ্রাম জেলখানার গেট থেকে বের করে নিয়ে যায় তারা। আগামী দিন তাদের কর্মসূচী আরো জোর কদমে পালিত হওয়ার কথা জানালেন কুড়মি নেতারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার কর্মসূচিতে বিরবাহা হাঁসদার কনভয় এর ওপর হামলার ঘটনায় অভিযোগ […]

টিকিট না পেয়ে বিজেপির যুব সম্পাদক নির্দল প্রার্থী হয়ে প্রচার করছেন

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল: চেয়েছিলেন বিজেপি প্রার্থী হয়ে ভোটে লড়বেন। কিন্তু হয়ে গেলেন নির্দল প্রার্থী।এমনই অবাক কাণ্ড দেখা গেল ঘাটালের বালিডাঙ্গায় । জানা গিয়েছে,দলের নির্দেশে ঘাটালের বালিডাঙা ৭ নং বুথ থেকে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার উত্তর মন্ডের যুব সম্পাদক কৌশিক জানা(Kaushik Jana)।এদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দল ওই বুথে প্রতীক দেন ঘাটাল সাংগঠনিক […]

হাড়োয়াতে জমি বিবাদের জেরে খুন বাউল শিল্পী, ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, হাড়োয়া: উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়াতে বাউল শিল্পী খুনে গ্রেপ্তার , তদন্তে নয়া মোড় ।জমি বিবাদের জেরে খুন স্বামী। দাবি মৃতের স্ত্রী ও পরিবারের। ধৃতকে আদালতে পেশ করে পুলিশ।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার(Haroa P.S.) সোনাপুর সোনাপুকুর গ্রাম পঞ্চায়েতের কুচিয়ামোড়া গ্রামে, বছর ৫০,এর পরিতোষ মন্ডল পেশায় বাউল শিল্পী,সক্রিয় তৃণমূল কর্মী দাবি মৃতের […]

পুলিশের অভিযানে ৫ লক্ষ টাকার চোরাই সোনা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,বারুইপুর :মহিলা পুলিশ কর্মীর বাড়ি থেকে সোনার গয়না চুরি করে বিক্রি করে দেওয়া হত সোনার দোকানে।গত মাসে বারুইপুর পুলিশ জেলার একজন মহিলা পুলিশ কর্মচারী বাড়িতে চার পাঁচ দিন ছিল না,আত্মীয়ের বাড়িতে ছিলেন।সেই সময় তার বাড়ির তালা ভেঙে ৫ লক্ষ টাকার সোনা ও নগদ এক লক্ষ টাকা চুরি হয়। তদন্ত নামে বারুইপুর থানার(Baruipur P.S.) পুলিশ। […]

বিশ্বকাপ থেকে ছিটকে গেল জিম্বাবুয়ে, কার্যত মূলপর্বে স্কটল্যান্ড

নিজস্ব প্রতিনিধি, হারারে: ওয়েস্ট ইন্ডিজের পরে এবার বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারল না জিম্বাবুয়ে। মঙ্গলবার নিজেদের ঘরের মাটিতেই ৩১ রানে স্কটল্যান্ডের কাছে হেরে গিয়ে ছিটকে গেলেন সিকান্দার রাজারা। অন্যদিকে এদিন জয়ের ফলে ভারতের মাটিতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপের মূলপর্বে কার্যত জায়গা করে নিলেন ব্রেন্ডন ম্যাককুলেনরা। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে বিশাল রানে না হারলে শ্রীলঙ্কার সঙ্গেই বিশ্বকাপ […]

মহিলা কংগ্রেস কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারে অভিযুক্ত দিল্লি পুলিশের আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘প্রভুভক্তি কারে কয়’ ফের একবার বুঝিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘বিশ্বস্ত ভৃত্য’ দিল্লি পুলিশ। বিজেপির দফতরের সামনে বিক্ষোভের অপরাধে মহিলা কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করতে দেখা গেল দিল্লি পুলিশের এক আধিকারিককে। এমনকী মহিলা কর্মীদের সরানোর নামে শ্লীললতাহানির চেষ্টা চালানোর অভিযোগও উঠেছে ওই আধিকারিকের বিরুদ্ধে। গোটা ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই […]

কলকাতায় সিবিআইয়ের নতুন উপপ্রধান , নিজাম প্যালেসে বড় অভিযানের ছক

নিজস্ব প্রতিনিধি: সিবিআইয়ের কলকাতা জ়োনের নতুন অ্যাডিশনাল ডিরেক্টর মনোজ শশীধর(Manoj Sashidhar) সোমবার কলকাতা এসে পৌঁছেছেন। সূত্রের খবর অনুযায়ী, গুজরাত ক্যাডারের এই আইপিএস অফিসার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির খুব পছন্দসই অফিসার এবং ঘনিষ্ঠ।মঙ্গলবার সকাল থেকে তিনি সহ সিবিআই দফতরের স্পেশাল ডিরেক্টর অজয় ভাটনগরের নেতৃত্বে নিজাম প্যালেসে(Nizam Palace) রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। মঙ্গলবার শহরে পা রাখেন সিবিআই […]

তোষাখানা মামলায় ইসলামাবাদ হাইকোর্টে স্বস্তি ইমরানের

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: একের পর এক মামলায় জর্জরিত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বস্তি দিল ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার তোষাখানা মামলায় পাকিস্তান তেহরিকে ইনসাফ চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দিল ইসলামাবাদ হাইকোর্ট। ইমরানের বিরুদ্ধে তোষাখানা মামলাকে অগ্রহণযোগ্য বলে জানিয়ে দিয়েছেন ইসমাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ। প্রধানমন্ত্রীর কুর্সি খোয়ানোর পরেই পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যানের বিরুদ্ধে  […]

পঞ্চায়েত নির্বাচনের পরই দিল্লিতে ১০লক্ষ লোক নিয়ে যাব : অভিষেক

নিজস্ব প্রতিনিধি,নারায়ণগড়: আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদ জগন্নাথ মন্দির ময়দানে(Jagannath Temple) পঞ্চায়েত নির্বাচনের প্রচারে একটি নির্বাচনী জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। এদিন তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে তুলে ধরার পাশাপাশি, কেন্দ্রের সরকারকে আক্রমণ করেন। রাজ্যে ১০০ দিনের কাজের […]

সল্টলেকের পর শিয়ালদার কোলে মার্কেটে হানা দিল টাস্ক ফোর্স ও ইবি

নিজস্ব প্রতিনিধি: শিয়ালদহ কোলে মার্কেটে বাজারদর নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। বাজারে যৌথ হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ(EB) এবং স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা। সব্জী বিক্রেতাদের হুঁশিয়ারি স্পেশাল টাস্ক ফোর্সের(Special Tusk Force) আধিকারিক রবীন্দ্রনাথ কোলের। পাইকারি ব্যবসায়ীদের তিনি বলেন,কাঁচা আনাজের দাম নিয়ে কালোবাজারি করা যাবে না। অযথা বৃষ্টির অজুহাত দিয়ে সাধারণ মানুষের ওপরে কাঁচা আনাজের দাম বাড়িয়ে বোঝা […]

‘দোস্তজী’-র পরিচালকের সঙ্গে চঞ্চল চৌধুরী, তবে কি এবার প্রসূনের নতুন ছবিতে ঢালিউড অভিনেতা?

‘দোস্তজী’র সাফল্যতার কাঁধে চেপে প্রসূন এখন ঘরে ঘরে পরিচিত। এদিকে চঞ্চলের জনপ্রিয়তাও দেশ ছাড়িয়ে বিদেশে পৌঁছেছে।

‘মেসি একজনই’, আর্জেন্টিনা অধিনায়কের দরাজ প্রশংসা মার্তিনিজের

নিজস্ব প্রতিনিধি: ৩৬ বছরের খরা কাটিয়ে গত বছর কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আর ৩৬ বছর বাদে দলকে ফের বিশ্বকাপ এনে দিয়ে আর্জেন্টিনাবাসীর নয়নের মণি হয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। মঙ্গলবার কলকাতার মিলনমেলায় এক অনুষ্ঠানে দলের অধিনায়কের দরাজ প্রশংসা করলেন বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তাঁর কথায়, ‘আমি ভাগ্যবান মেসির সঙ্গে খেলেছি। মেসি একজনই হয়। ভবিষ্যতে […]

উনি হচ্ছেন এল ও পি লপ, মানে ললিপপ : চন্দ্রিমা ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রাম: উনি হচ্ছেন এল ও পি লপ, মানে ললিপপ, তুমি ললিপপ খাও বেশি বুঝতে যেও না,উনি হচ্ছেন এল ও পি লপ, মানে ললিপপ,নন্দীগ্রাম- এ ভোট প্রচারে এসে শুভেন্দুকে কটাক্ষ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য(Minister Chandrima Bhattacharya)।নিজের চৌহদ্দির মধ্যে থাকুন,অজথা নেতগিরি করতে যাবেন না,রাজ্যপাল কে লড়াই এর মাঠ এ নামার চ্যালেঞ্জ চন্দ্রিমার। মঙ্গলবার জেলার একদিকে ছিল অভিষেক […]

সল্টলেকে মোটরসাইকেলে চেপে ছিনতাই চক্রের দুই পান্ডা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকের পূর্ব থানা এলাকাতে মোটরসাইকেলে চেপে মহিলাদের কাছ থেকে মোবাইল ছিনতাই এর ঘটনা ঘটছিল। ৪দিনের মাথায় ছিনতাইয়ের ঘটনার কিনারা করলো বিধাননগর পূর্ব থানার(Bidhannagar East P.S.) পুলিশ। মোটরসাইকেলের সূত্র ধরে গ্রেফতার এক। পরে আরো একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ । গত ৩০ শে জুন লেকটাউন এস কে দেব রোডের বাসিন্দা এক মহিলা […]

ভারতীয় বংশোদ্ভুত সাংসদকে খুনের হুমকি, মার্কিন নাগরিকের জেল

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ভারতীয় বংশোদ্ভুত সাংসদ (Indian-American Congresswoman) প্রমীলা জয়পালকে (Pramila Jayapal) খুনের চেষ্টার অভিযোগে ব্রেট ফরসেল (Brett Forsell) নামে ওয়াশিংটনের এক বাসিন্দাকে ৩৬৪ দিন জেলের সাজা শোনাল সিয়াটেলের কিং কাউন্টি আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করে নেওয়ার পরেই তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গত বছরের মাঝামাঝি সময়ে মার্কিন মুলুকে বর্ণ বিদ্বেষের মুখে […]

বিনা পোস্টেই ১০ লাখ অনুসারী, ইনস্টাগ্রামে ডেবিউ করেই ছক্কা হাঁকালেন পবন কল্যাণ

আজ ইনস্টাগ্রামে ডেবিউ করেই ১০ লাখ ভক্ত সংখ্যা হাঁকিয়ে নিলেন পবন কল্যাণ। তবে মজার বিষয়, অভিনেতা ইনস্টাগ্রামে ডেবিউ করলেও তাঁর প্রোফাইল পুরো খালি।

0:00