Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আশ্চর্যজনকভাবে কমছে বাসিন্দাদের রোজগার, আর্থিক সঙ্কটে হংকং

আনুমানিক ২.৮ মিলিয়ন পরিবারের গড় মাসিক আয় প্রায় HK$700 কমেছে। অর্থাৎ HK$30,000 থেকে HK$29,300 হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের দ্বিতীয় ত্রিমাসিকে হংকংয়ের ব্যপক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। সাউথ চায়না রিপোর্ট অনুযায়ী, হংকংয়ে কমছে কর্মসংস্থানের পরিমাণ। তাই স্বাভাবিকভাবেই কমছে বাসিন্দাদের উপার্জন। যা দেশটিকে আর্থিক মন্দার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আদমশুমারির সাধারণ পরিবারের উপর সমীক্ষার ভিত্তিতে একটি প্রতিবেদন অনুযায়ী, গতবছরে হংকং বাসিন্দাদের গড় মাসিক আয় ছিল সর্বমোট হংকং ডলার ৩০০। কিন্তু তা এ বছর প্রথম ত্রিমাসিকে কমে দাঁড়িয়েছিল HK$21,400। দ্বিতীয় ত্রিমাসিকে হংকং বাসিন্দাদের রোজগার কমে HK$21,100 দাঁড়িয়েছে। হংকংয়ের অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে বাসিন্দাদের রোজগার কমে যাওয়া হংকং-কে আরও বেশি অর্থনৈতিক মন্দার মধ্যে ঠেলে দিচ্ছে।

আনুমানিক ২.৮ মিলিয়ন পরিবারের গড় মাসিক আয় প্রায় HK$700 কমেছে। অর্থাৎ HK$30,000 থেকে HK$29,300 হয়েছে। রিপোর্ট অনুযায়ী, হংকংয়ের প্রায় ৪০ শতাংশ কোম্পানি মার্চে শেষ হওয়া তাঁদের বেতনের বাজেট কমিয়ে দিয়েছে। এই কারণেই বাসিন্দাদের রোজগার কমে গিয়েছে। তবে এই সমীক্ষায় যাঁরা গৃহকর্মী হিসেবে কাজ করে তাঁদের অন্তর্ভুক্ত করা হয়নি। উপরন্তু, চাকরির সংখ্যা কমে ব্যবসার সংখ্যাও কমছে। হংকং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ও জুনিয়র চেম্বায ইন্টারন্যাশনালের একটি সমীক্ষা অনুযায়ী, এ বছর মে মাস থেকে হংকংয়ে ৭০ শতাংশ ব্যবসার উদ্যোগ কমেছে। Covid 19-এর পর দেশটি অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে পারলেও এখন আবারও অর্থনৈতিক মন্দার মুখে পতিত হচ্ছে দেশটি।

দেশের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বেকারত্বের সংখ্যা বেড়ে ১১৪,৭০০ হয়েছে। যা আগের ত্রিমাসিকে প্রায় ৩০০০ বেড়েছে। বিশেষ করে, নির্মাণ, বাসস্থান, খাদ্য পরিষেবা সংস্থাগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই খাতে বেকারত্বের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। কর্মহীন বাসিন্দাদের সংখ্যা ৪,৫০০ বৃদ্ধি পেয়েছে। যেখানে ব্যক্তিরা কাঙ্খিত সময়ের চেয়ে কম ঘন্টা কাজ করছে। এছাড়াও হংকংয়ে দোকান, রেস্তরাঁ, সিনেমা হল-সহ বিভিন্ন সেক্টর জুড়ে বন্ধের তরঙ্গ প্রতিফলিত হচ্ছে। তবে কিছু কিছু বন্ধ হয়ে যাওয়া ব্যবসা, দোকান পাঠ আবার নতুন করে ব্যবসা শুরু করেছে। না নিয়ে অর্থনৈতিক উন্নতির খানিকটা আশা প্রকাশ করেছেন হংকংয়ের চিফ এক্সিকিউটিভ জন লি কা-চিউ। তাঁর মতে আগামী বছরের মধ্যে হংকংয়ের আর্থিক অবস্থার বেশ উন্নতি হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00