‘টিআরএফকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত করলে আপত্তি নেই’, ডিগবাজি খেয়ে জানাল পাকিস্তান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে মার্কিন যুক্তরাষ্ট্র  বিদেশী সন্ত্রাসী সংগঠন (FTO) হিসেবে তালিকাভুক্ত করেছে। তার পরপরই পাকিস্তানের বিদেশমন্ত্রী মহম্মদ ইশকদার ইসলামাবাদের অবস্থানকে সমর্থন করেছেন। ২২ এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে যে হামলা হয় তার দায় স্বীকার করেছিল ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে এটি পাকভিত্তিক লস্কর-ই-তৈবার একটি শাখা।

“টিআরএফকে মনোনীত করা স্পষ্টতই মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্ত। আমাদের কোনও আপত্তি নেই। যদি তাদের কাছে কোনও প্রমাণ থাকে যে পহেলগাঁওয়ের ঘটনায় ওরাই জড়িত, তাহলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানাই,” ওয়াশিংটন ডিসিতে উপস্থিত হয়ে এক অনুষ্ঠানে ইসলামাবাদের পক্ষ থেকে তাদের বিদেশমন্ত্রী এই কথা বলেছেন। শুক্রবার ইশকদার মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখাও করেন।

“টিআরএফকে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত করা ভুল। পাকিস্তান বহু বছর আগে এই সংগঠনটি ভেঙে দিয়েছে। এই সন্ত্রাসী গোষ্ঠীতে যারা সক্রিয় ছিল তাদের বিচার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে এবং জেলে পাঠানো হয়েছে। স্বভাবতই সম্পূর্ণ সগঠনটি ধ্বংস হয়েছে”, ইসলামাবাদ দীর্ঘদিন ধরে যে কথা বলে আসছে সেই একই কথা বলেছেন মহম্মদ ইশকদার। সেই একই পাকিস্তানি বক্তব্যের পুনরাবৃত্তি হয়েছে শুক্রবার ওয়াশিংটন ডিসিতে।
এর আগে দার পাকিস্তানের সংসদে বলেছিলেন যে ইসলামাবাদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে টিআরএফের উল্লেখে বাধা দিয়েছে। কারণ ওই প্রস্তাবে পহেলগাঁওতে হামলার জন্য টিআরএফকে দায়ী করে নিন্দা করা হয়েছিল। “আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে টিআরএফের উল্লেখের বিরোধিতা করেছি। আমি সারা বিশ্বের বিভিন্ন রাজধানী থেকে ফোন পেয়েছি, কিন্তু পাকিস্তান তা গ্রহণ করবে না। টিআরএফ মুছে ফেলা হয়েছে, এবং পাকিস্তান জয়লাভ করেছে”,এপ্রিলে একথাই বলেন দার। সেই সঙ্গে দাবি করেন পাকিস্তানের কাছে টিআরএফের কার্যকলাপ সম্পর্কে আরও প্রমাণের প্রয়োজন। তবে তারা বিশ্বাস করবে।

ভারত ২০২৩ সালের জানুয়ারিতে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে টিআরএফকে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে। টিআরএফ ২০১৯ সালে সোশ্যাল মিডিয়ায় ঘোষণার মাধ্যমে আত্মপ্রকাশ করে এবং তারপর থেকে তারা জম্মু ও কাশ্মীর জুড়ে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। এর মধ্যে শ্রীনগরে গ্রেনেড হামলা, সাতজন সাধারণ মানুষকে হত্যার চেষ্টা এবং ২০২১ সালের টার্গেট কিলিংস অন্তর্ভূক্ত। ভারত টিআরএফকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করার জন্য ক্রমাগত চাপ দিচ্ছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]