Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাসভবনে পার্টির উদ্দমতার ছবি প্রকাশ্যে, ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

নিজের সরকারি বাসভবনে পার্টির কিছু উদ্দমতার ছবি প্রকাশ্যে আসে। যার জেরে ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নিজের সরকারি বাসভবনে বন্ধু-বান্ধবদের নিয়ে পার্টি দিয়েছিলেন। সেই পার্টির কিছু উদ্দমতার ছবি প্রকাশ্যে আসে। যার জেরে ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন। প্রধানমন্ত্রীর ড্রাগ টেস্ট হলেও সেই রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে মেরিন।

গত মাসে হেলসিঙ্কিতে নিজের বাসভবনে পার্টি দেন প্রধানমন্ত্রী সানা মেরিন। সেই পার্টির কিছু ছবি প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, পানীয় গ্লাস হাতে ৩৬ বছরের মহিলা প্রধানমন্ত্রী বন্ধুদের সঙ্গে নাচ-গান করছেন। যা নিয়ে বিতর্ক দেখা যায়। এরপর গত সপ্তাহে আরেকটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, দু’জন প্রভাবশালী মহিলা তাঁদের অনাবৃত স্তনে ফিনল্যান্ডের ছবি এঁকে পরস্পরকে চুম্বন করছেন। এই ছবি প্রকাশ্যে আসতেই চলতি বিতর্কে ঘৃতাহুতি পড়ে। যার জেরে এদিন প্রধানমন্ত্রী সারা মেরিন বলেন, ‘ওটা আমার বাসভবনেরই ছবি। ওই ছবিটা সঠিক নয়। এই ধরণের ছবি না তুললেই ভালো হত। বিষয়টির জনা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদিও বলতে পারি, পার্টিতে খারাপ কিছু হয়নি।’ তিনি জানান, তাঁর বাড়িতে একটা গানের উৎসবে বন্ধুরা মিলিত হয়েছিলেন। সেখানে সবাই একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি সবাই সাঁতার কাটেন আর সান বাথ নেন। ওই পার্টিতে ড্রাগস ব্যবহারের অভিযোগ ওঠে। যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীরও ড্রাগস টেস্ট করা হয়। সেই রিপোর্ট অবশ্য নেগেটিভ আসে। মেরিন জানিয়েছেন, পার্টিতে তিনি কাউকে ড্রাগস নিতে দেখেননি।

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর এই পার্টি নিয়ে ফিনল্যান্ড পরিষ্কার দু’ভাগ হয়ে গিয়েছে। ফিনল্যান্ডবাসীর একটা অংশ মনে করে, কারওর ব্যক্তিগত জীবনে নাক গলানো উচিত নয়। আবার অন্য অংশের মতে, সারা যখন দেশের প্রধানমন্ত্রী তখন তাঁর সেই ধরণের আচরণ করা উচিত। এর আগে মেরিন জানিয়েছিলেন, তিনি এবং তাঁর সতীর্থ কমবয়সি মহিলা মন্ত্রীরা নিজেদের অফিসেই লিঙ্গবৈষম্যের স্বীকার হয়েছেন।

সান ফ্রান্সিসকোগামী বিমান বিভ্রাটে ক্ষমা চেয়ে ভাড়া ফেরতের প্রস্তাব এয়ার ইন্ডিয়ার

‘আমরা দুঃখিত’, দেবী কালীকে নিয়ে টুইটের জেরে ক্ষমা চাইল ইউক্রেন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00