Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধর্ষণের অভিযোগে ৮৩.৩ মিলিয়ন ডলার জরিমানা ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে উঠেছে ধর্ষণ এবং মানহানির  অভিযোগ। এবার এই অভিযোগের ভিত্তিতে ট্রাম্পকে ৮৩.৩ মিলিয়ন ডলার জরিমানা করল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেশন আদালত । শুক্রবার  আদালতের তরফ থেকে জানান হয়েছে, ট্রাম্পকে এই টাকা অভিযোগকারী কলামনিস্ট ই জেন ক্যারলকে দিতে হবে।

ট্রাম্পকে এই আর্থিক জরিমানাটি দিয়েছে  নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতের নয় সদস্যের প্যানেল । মার্কিন আদালতের তরফে জানান হয়েছে ট্রাম্পকে  শাস্তিমূলক ক্ষতিপূরণের জন্য  ক্যারলকে ৬৫ মিলিয়ন ডলার এবং সুনাম ক্ষুণ্ণ করার জন্য ১১ মিলিয়ন ডলার দিতে হবে। এছাড়াও ক্যারলের   মানসিক অবস্থা ক্ষুণ্ণ করার জন্য ৭.৩ মিলিয়ন অর্থ দিতে হবে ট্রাম্পকে।

ইতিমধ্যেই এই রায়দানের পর ফের আদালতে আপিল জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট। তবে এই রায়দানে বেশ স্বস্তি পেয়েছেন ক্যারল। ২০২৩ সালে  ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন ক্যারল।  পাশাপাশি নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করেছিলেন মামলা ।

বর্তমানে ৮০ ছুঁই ছুঁই ক্যারল পেশায় একজন সাংবাদিক ছিলেন । ক্যারলের অভিযোগ, ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিংরুমে ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে তাকে ধর্ষণ করেন ট্রাম্প। সেই সময় মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট গুডম্যান ডিপার্টমেন্টাল স্টোরে কিছু জিনিস কিনতে গিয়েছিলেন। আর তখনই এই ঘটনাটি ঘটে।  ট্রাম্পের বিরুদ্ধে তাঁর অভিযোগের ভিত্তিতে আর্থিক জরিমানা করল মার্কিন আদালত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00