Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাজায় ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২০ হাজারের গণ্ডি ছাড়াল

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইজরায়েলি হামলার জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। এবার সেই হামলার জেরে কত মানুষ প্রাণ হারিয়েছেন সেই তথ্যই তুলে ধরল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে গত ৭ ই অক্টোবর থেকে গাজায় প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৫৭ বেশি মানুষ। শুধু তাই নয় আহত হয়েছেন ৫৩ হাজার ৩২০ জন। আর সেই তথ্য প্রকাশ্যে আসতেই ইজরায়েলি হামলা নিয়ে জোর চর্চা।

গত ৭ অক্টোবর ইজরায়েলের ওপর প্রথম হামলা চালায় হামাস গোষ্ঠী। ইজরায়েলের তরফে জানানো হয়েছে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। তবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত ১২ ডিসেম্বর মঙ্গলবার  জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় একটি প্রস্তাব পাস হয়। তারপরেও গাজার ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে  মেডিকেল রিসার্চ সেন্টারে এক অনুষ্ঠানের বাইডেন বলেন, ‘আমি চাই ইজরায়েল বাহিনী কীভাবে গাজার  বেসামরিক মানুষের জীবন বাঁচানো যায় সে দিকে মনোনিবেশ করুক।‘এর আগে হোয়াইট হাউজ জানায়, বাইডেনের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান ইজরায়েলকে যুদ্ধ নিয়ে চাপ দিয়েছে। অন্যদিকে ইজরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু ‘বিজয় না হওয়া পর্যন্ত’ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন । এই যুদ্ধের জেরে মিত্র দেশ থেকেও  চাপ দিয়েছে ইজরায়েলকে। তবে কবে কম্বে এই সংঘর্ষ সেই দিকেই তাকিয়ে আছে বিশ্ব রাজনীতি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00