Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে চিন’, দাবি নিকি হ্যালির

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: চিনের শি চিনফিং সরকার যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে বলে দাবি করেছেন জাতিসঙ্ঘে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন দূত তথা রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি। গতকাল শুক্রবার নিউ হ্যাম্পশায়ারে এক প্রচার সভায় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান রাজনীতিবিদ বলেন, ‘আমেরিকার কাছে সবচেয়ে ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে চিন। গত ৫০ বছর ধরেই কীভাবে আমেরিকাকে হারানো যায়, তার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বেজিং।’

ভারতীয় বংশোদ্ভুত মার্কিন রাজনীতিবিদ হ্যালি আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রার্থী হতে লড়াইয়ে নেমেছেন। তাঁর সঙ্গে মূলত লড়াই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় বংশোদ্ভুত মার্কিন রাজনীতিবিদ বিবেক রামস্বামীর।ট্রাম্পের জমানায় দক্ষিণ ক্যারোলাইনার গভর্নর ছিলেন নিকি। পাশাপাশি জাতিসঙ্ঘে আমেরিকান রাষ্ট্রদূতের দায়িত্বও সামলেছিলেন। তবে রিপাবলিকান দলে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবেই বেশি পরিচিত নিকি। মতবিরোধের জেরে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন থেকে ইস্তফাও দিয়েছিলেন তিনি।

নিউ হ্যাম্পশায়ারের সভায় চিনের বিরুদ্ধে তোপ দেগে হ্যালি বলেন, ‘গত ৫০ বছরে পিছিয়ে থাকা অর্থনীতির দেশ চিন বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে। আমেরিকার হাত থেকে ওষুধ তেকে শুরু করে প্রযুক্তি শিল্পের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছে। চিনা কমিউনিস্ট পার্টির উদ্দেশ্য স্পষ্ট। তারা বিশ্বের এজক নম্বর দেশ হতে চায়। তার জন্য বিশাল অত্যাধুনিক সামরিক বাহিনী গড়ে তুলেছে। আমেরিকাকে দাবিয়ে রেখে এশিয়া ও অন্যামন্য অঞ্চলেও প্রভাব বিস্তার করতে চাইছে। কয়েকটি ক্ষেত্রে চিনের সামরিক বাহিনী  মার্কিন সশস্ত্র বাহিনীর সমান হয়ে উঠেছে। চিনের নেতারা এতটাই আত্মবিশ্বাসী যে আমাদের আকাশে গুপ্তচর বেলুন পাঠাচ্ছে এবং আমাদের উপকূলের ঠিক দূরে কিউবায় গুপ্তচর ঘাঁটি তৈরি করছে। যা আমেরিকার পক্ষে অবশ্যই অশনিসঙ্কেত।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00