সন্তান নিতে দম্পতিদের দ্বিধা কেন ? সমীক্ষা শুরু করল চিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : শিশু জন্মের সংখ্যা হু হু করে কমছে চিনে। তাই বর্তমানে তরুণ দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহিত করছে দেশটি ৷ এমনকি দেশটিতে শিশু জন্মের হার বাড়াতে উপযুক্ত কারণ খোঁজা হবে। চিনের নব দম্পতিরা ‘সন্তান ধারণে অনিচ্ছা এবং ভয়ের কারণ’ কি এই নিয়ে দেশটিতে খুব শীঘ্রই কারণ খোঁজা হবে। এর জন্য সমীক্ষা করা হবে বলে জানিয়েছে দেশটি।

এই নিয়ে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের আওতায় থাকা দেশটির জনসংখ্যা ও উন্নয়ন গবেষণা কেন্দ্র জানিয়েছে এই সমীক্ষায় চিনের ১৫০টি প্রদেশ এবং দেড় হাজার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকবে৷ তাঁরা কারণ খুঁজে বের করবে এবং দেশটিতে সন্তান ধারণে সহায়তা ও উৎসাহ জোগাবে।

চিনের স্বাস্থ্য কর্মকর্তারা চলতি বছরের গত মাসে জানান, ‘উপযুক্ত বয়সে’ বিয়ে এবং গর্ভধারণের বিষয়টি আরও এগিয়ে নিতে কাজ করবেন তাঁরা ৷ এইজন্য একটি দম্পতির মাঝে সন্তান লালন পালনের দায়িত্ব ভাগ করে নেওয়ার দিকেও গুরুত্ব দিয়েছেন তাঁরা৷ যাতে একা কোন ব্যক্তির উপর চাপ না পড়ে। মা-বাবা উভয়েই যেন সন্তানের দায়িত্ব ভাগাভাগি করে নেন। এতে দম্পত্তিদের মধ্যে সন্তান নেওয়ার ইচ্ছে জন্মাতে পারে।

বর্তমানে যেভাবে চিনে সন্তান জন্মের হার উদ্বেগজনকভাবে কমেছে তাতে চিন্তার ভাজ পড়েছে দেশটির কতৃপক্ষের উপর। দেশটির জনসংখ্যা জরিপ থেকে জানা গেছে ১৯৬০–এর দশকের পর সন্তান জন্মের হার দেশটিতে সবচেয়ে কম। পরিস্থিতি এতটাই উদ্বেগের যে বিশেষজ্ঞরা চিনে জন্মের হার বাড়াতে আহ্বান জানিয়েছেন তরুন দম্পত্তিদের।

জনসংখ্যার বৃদ্ধি কমাতে ১৯৭৯ সালে চিনে এক সন্তান নীতি চালু হয়েছিল। এই কারণেই দেশটিতে এমন সংকট দেখা দিয়েছে বলে মত অনেক বিশেষজ্ঞদের।বিশ্বের বেশির ভাগ দেশের মতো চিনা সমাজব্যবস্থাতেও মেয়েসন্তানের চেয়ে ছেলেসন্তান বেশি আকাঙ্ক্ষিত। চিনে এক সন্তান নীতির কারণে অনেক দম্পতিই গর্ভপাত ঘটান।

মহিলা সেজে যৌনতার প্রলোভন দেখিয়ে ১০০০ পুরুষকে ফাঁসানো ‘সিস্টর হঙ’কে চেনেন?

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

ক্যান্সারের গবেষণাপত্র চুরি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিঠটানের চেষ্টা, গ্রেফতার চিনা চিকিৎসক

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

৬ মাস ধরে চুল খাওয়ার অভ্যাস, কিশোরীর পেট থেকে বের হল ২ কেজি চুল

চিনের পণ্যের উপর শুল্ক আপাতত লাগু নয়, ৯০ দিনের ছাড় ট্রাম্পের

শাস্তিস্বরূপ ১০০০ স্কোয়াট, শিক্ষকের পাগলামিতে বিকল হল ছাত্রের কিডনি

মার্কিন সেনা দিবস উদযাপনে আমন্ত্রণ পেয়ে ওয়াশিংটন যাচ্ছেন আসিম মুনির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]