আমেরিকার ১৩ সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিল চিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা দিয়ে আসছে চিন-আমেরিকা। এবার তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির কারণে আমেরিকার ১৩টি প্রতিরক্ষা সংস্থা ও ৬ জন নির্বাহীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করল চিন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,আমেরিকার কালো তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। তাঁদের সঙ্গে ব্যবসা নিষিদ্ধ করা হবে। ওইসব ব্যক্তিদের চিনে প্রবেশ নিষিদ্ধ করা হবে। এই নিয়ে চিনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চিনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করেছে আমেরিকা। এর মাধ্যমে চিনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ণ হচ্ছে। তাই এই ধরনের পদক্ষেপের মাধ্যমে চিনের সার্বভৌমতা রক্ষা করা হচ্ছে।

একইসঙ্গে বেইজিং এর তরফে বলা হয়েছে, আমেরিকা সম্প্রতি তাইওয়ান অঞ্চলের কাছে আবারও অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এটি এমন একটি পদক্ষেপ, যা এক চিনা নীতি লঙ্ঘন করে।

এই কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- টেলিডাইন ব্রাউন ইঞ্জিনিয়ারিং, ব্রিঙ্ক ড্রোনস, র‍্যাপিড ফ্লাইট, রেড সিক্স সলিউশনস, শিল্ড এআই, সিনেক্সাস, ফায়ারস্টর্ম ল্যাবস, ক্রেটোস আনম্যানড এরিয়াল সিস্টেমস,হ্যাভোকএআই, নিরোস টেকনোলজিস, সাইবারলাক্স কর্পোরেশন, ডোমো ট্যাকটিক্যাল কমিউনিকেশনস এবং গ্রুপ ডব্লিউ।

এছাড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন,বিএই সিস্টেমস ল্যান্ড অ্যান্ড আর্মামেন্টের সিইও চার্লস উডবার্ন; ইউনাইটেড টেকনোলজিস ইউনিটের সিনিয়র এক্সিকিউটিভ রিচার্ড ক্রফোর্ড, ডেটা লিংক সলিউশনের প্রেসিডেন্ট বেথ এডলার এবং ব্রিঙ্ক ড্রোনসের সিইও ব্লেক রেসনিক।

লস অ্যাঞ্জেলসের রাস্তায় মার্শাল আর্ট দেখাতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা ভারতীয়

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

একই নম্বরের টিকিটে বাজিমাত, লটারিতে ৩৫.৫ লক্ষ খরচ করে যুবক জিতলেন প্রায় দশ কোটি

ক্যান্সারের গবেষণাপত্র চুরি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিঠটানের চেষ্টা, গ্রেফতার চিনা চিকিৎসক

ট্রাম্প প্রশাসনের রোষের শিকার মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]