গুলি বারুদ ছাড়াই তাইওয়ানের দখল নিতে পারে চিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : কোনরকম গুলি বারুদ না চালিয়ে চিনের সামরিক বাহিনী তাইওয়ান দখল করতে পারে। এমনকী তাঁদের অর্থনৈতিক দিকগুলোকেও ধুলিস্যাৎ করে দিতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওয়াশিংটনের একটি থিঙ্ক ট্যাঙ্কের(গবেষণা ইনস্টিউট) একটি তথ্যানুযায়ী এমন খবর পাওয়া ভেসে আসছে।বিশ্লেষক এবং সামরিক কৌশলবিদরা জানিয়েছেন যে, চিনের কাছে দুটি মূল বিকল্প রয়েছে। এদের মধ্যে একটি হল পূর্ণ মাত্রায় সপাটে আক্রমণ, অন্যটি হল সামরিক অবরোধ।

ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) জানিয়েছে, আরও একটি তৃতীয় বিকল্প রয়েছে চিনের কাছে। তা হল কোয়ারেন্টাইন। এর অর্থ হল বিছিন্নতা। কোন নির্দিষ্ট অঞ্চল বা জিনিসপত্র, পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা। চিন তাইওয়ানের দখল নিতে এই পদ্ধতিও ব্যবহার করতে পারে। তাইওয়ান দ্বীপে বসবাসকারী প্রায় ২৩ মিলিয়ন মানুষের পরিবহন, বন্দর এবং প্রয়োজনীয় উপকরণ আমদানি রপ্তানি বন্ধ করে দিতে পারে।

চিন বারবার তাইওয়ানের দখল নিতে কখনো আকাশপথে মহড়া দেয় কখনো বা ইঙ্গিতে দেয় , যে তাঁরা সরাসরি যুদ্ধে যেতে পারে। এই নিয়ে প্রায়শই চিন্তায় থাকে তাইওয়ান। চিন তাইওয়ানকে চিনেই একটি অংশ মনে করে। তাই তাঁদের শাসন, ক্ষমতা, নিয়ম নীতি, তাইওয়ানের উপর চাপাতে চাই চিন। চিন আর তাইওয়ানের মধ্যে গত কয়েক দশকে ধরেই রাজনৈতিক উত্তেজনা চলছে। গত কয়েক বছরে চিন বারবার লঙ্ঘন করেছে তাইওয়ানের আকাশসীমা, তাইওয়ানও চিনের সম্ভাব্য আক্রমণ মোকাবেলায় গড়ে তুলছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। দুই দেশের মধ্যে এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেও ক্রমশ বেড়েই চলছে। যদিও তাইওয়ানের অর্থনীতি এখন চিনের ওপর নির্ভরশীল। এবার সেই দিকেও আঘাত হানতে পারে চিন বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

মহিলা সেজে যৌনতার প্রলোভন দেখিয়ে ১০০০ পুরুষকে ফাঁসানো ‘সিস্টর হঙ’কে চেনেন?

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

ক্যান্সারের গবেষণাপত্র চুরি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিঠটানের চেষ্টা, গ্রেফতার চিনা চিকিৎসক

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

৬ মাস ধরে চুল খাওয়ার অভ্যাস, কিশোরীর পেট থেকে বের হল ২ কেজি চুল

চিনের পণ্যের উপর শুল্ক আপাতত লাগু নয়, ৯০ দিনের ছাড় ট্রাম্পের

শাস্তিস্বরূপ ১০০০ স্কোয়াট, শিক্ষকের পাগলামিতে বিকল হল ছাত্রের কিডনি

মার্কিন সেনা দিবস উদযাপনে আমন্ত্রণ পেয়ে ওয়াশিংটন যাচ্ছেন আসিম মুনির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]