Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চির ঘুমের দেশে পাড়ি চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চির ঘুমের দেশে পাড়ি দিলেন কিংবদন্তী কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিন চ্যাপলিন। গত ১৩ জুলাই ৭৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন বিখ্যাত অভিনেত্রী। শুক্রবার তাঁর পরিবারের পক্ষ থেকে অভিনেতয্রীর প্রয়াণের খবর জানানো হয়েছে। তবে কী কারণে মৃত্যু সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। চ্যাপলিন কন্যা জোসেফিনের আকস্মিক প্রয়াণের খবরে শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৪৯ সালের ৩১ মার্চ জন্মগ্রহণ করেছিলেন জোসেফিন। চার্লি চ্যাপলিন ও উনা ও’নিলের তৃতীয় সন্তানের ছোটবেলা থেকেই অভিনয়ের উপরে বিশেষ ঝোঁক ছিল। ১৯৫২ সালে চ্যাপলিনের ‘লাইমলাইট’ ছবিতে অভিনয়ের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে অভিষেক ঘটে জোসেফিনের। তার পরে বাবারই ছবি ‘এ কাউন্টিজ ফ্রম হংকং’ ছবিতে অভিনয় করেন। প্রখ্যাত পরিচালক পিয়র পাওলো পাসোলিনির পুরস্কার জয়ী ছবি ‘দ্য ক্যান্টারবারি টেলস’-এ অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন জোসেফিন। ‘এস্কেপ টু দ্য সান’ ছবিতে লরেন্স হার্ভের সঙ্গে অভিনয় করেছিলেন। ১৯৯৪ সালে অভিনয় করেন ‘সিউল্ডা বাজা’ ছবিতে। ওটিই ছিল জোসেফিনের শেষ ছবি।

তবে বিবাহিত জীবন খুব একটা সুখের ছিল না চ্যাপলিনের তৃতীয সন্তানের। ১৯৬৯ সালে গ্রিক ব্যবসায়ী তথা ‘বে বয়’ অভিনেতা নিক্কি সিস্টোভারিসকে বিয়ে করেন জোসেফিন। ১৯৭৭ সালে বিচ্ছেদ হয় দুজনের। তার পরে ফরাসি অভিনেতা মরিস রনেতের সঙ্গে ছয় বছর একত্রবাস করেন। পরে বিয়ে করেন পুরাতত্ত্ববিদ জিয়ান ক্লদে গারডিনকে। ২০১৩ সালে গার্ডিনের মৃত্যুর পরে অনেকটাই একাকী হয়ে গিয়েছিলেন চ্যাপলিন কন্যা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00